আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার রাউং ও গামালামা পর্বতের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দেশটির ৫টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরি দুটি থেকে নির্গত ছাই ও ধোঁয়ার কারণে বিমানবন্দরগুলো বন্ধ ঘোষণা করা হয়।

এর ফলে ঈদের আগের রাতেও বিমানবন্দরগুলোতে আটকা পড়েছে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার অপেক্ষায় থাকা কয়েক হাজার মানুষ।

গত সপ্তাহেও রাউং-এর অগ্নুৎপাতে বালিসহ আরো দুটি বিমানবন্দর বন্ধ করলেও পরে বালির বিমানবন্দরটি খুলে দেয়া হয়।

বিষয়:অগ্ন্যুৎপাত ইন্দোনেশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…