চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপে পর্বতারোহীসহ ২০০ জন আটকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

ভূমিকম্পের কারনে ইন্দোনেশিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় প্রায় ২০০ পর্বত আরোহী আটকা পড়েছে। রোববার দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোম্বকে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৪ জনের মৃত্যু হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় প্রায় কয়েক হাজার ঘরবাড়ি।

আটকে পড়াদের মধ্যে ফ্রান্স,মালয়েশিয়া, থাইল্যান্ড ও নেদারল্যান্ডের পর্বতারোহীও রয়েছেন। তারা রিনজানি পর্বত আরোহনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। ভূমিকম্পে মাটি ও রাস্তাঘাট ধ্বসে যাওয়ায় সেখানেই আটকা পড়ে আছেন।

এদিকে ভূমিকম্পে পাথর ধ্বসে একজন মালেশিয়ান ও স্থানীয় এক পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম।

তবে এরই মধ্যে শত শত উদ্ধারকর্মী জনপ্রিয় হাইকিং জোন মাউন্ট রিনজানিতে আটকা পড়া হাইকারদের উদ্ধারের জন্য কাজ করে চলেছেন।

সুকান্তা নামের এক স্থানীয় ট্যুর গাইড ঘটনার বর্ণনা করতে গিয়ে বলেন, ভূমিকম্পের সময় কিছু মানুষ লেকের মধ্যে অবস্থান করছিল । লেকটি দ্বীপের একদম মাঝ বরাবর অবস্থিত। তাই তারা বিচ্ছিন্ন হয়ে যায়।

Reneta

ইউএস জিওলিজক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল লোম্বক দ্বীপের উত্তরাংশের মাতারাম শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূমি থেকে প্রায় ৪.৩৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT