চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ার ছোট ছোট কক্ষে গাদাগাদি করে থাকত দুইশো বাংলাদেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, প্রবাস সংবাদ, বাংলাদেশ
A A
বাংলাদেশি আটক-ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-মালদ্বীপ

ইন্দোনেশিয়ার একটি ছোট দোতলা ভবনের ছোট ছোট কক্ষের ভেতর গাদাগাদি করে অনাহারে-অর্ধাহারে থাকা ২০০ জনের মতো বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।

মালদ্বীপ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সাম্প্রতিক অভিযানের অংশ হিসেবে এদের আটক করা হয়েছে।

অভিযানে দেশগুলোতে আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি হিসেবে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২৯৬ জনের বেশি।

ইন্দোনেশিয়ায় সামনে দোকান থাকা ছোট একটি দোতলা ভবনের ভেতর থেকে গাদাগাদি করে থাকা ১৯২ জন বাংলাদেশিকে বের করে আনতে সফল হয় পুলিশ। দেশটির সুমাত্রা দ্বীপে অবস্থিত মেদান শহরে ভবনটির প্রতিবেশীদের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার এ অভিযান চালিয়েছিল পুলিশ।

পুলিশের ধারণা, টানা বেশ কয়েক মাস ধরে এরা ওই বাসাটিতে লুকিয়ে বসবাস করছিল। কাজের আশায় প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টায় ছিল তারা।

এএফপি জানায়, আটকদের বেশিরভাগেরই বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ভবনটিতে খাবারের অভাবও ছিল বলে জানিয়েছে তাদের অনেকে।

Reneta

‘আমরা মনে করছি ওরা নৌকায় করে ইন্দোনেশিয়ায় এসেছে। তাদের কাছে কোনো কাগজপত্রও নেই,’ বলেছেন মেদানের অভিবাসন প্রধান ফেরি মোনাং সিহিতে।

মালদ্বীপের অভিবাসন কর্তৃপক্ষ কাগজপত্রবিহীন ৮০ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম রাজিএমভি। চলতি বছর এটাই এ ধরনের প্রথম অভিযান। এক টুইটে মালদ্বীপ অভিবাসন কর্তৃপক্ষ জানায়, আটকস্থলে বিদেশি শ্রমিকদের কাগজপত্র যাচাই করা হয়েছে। আরও যাচাইয়ের জন্য ৮০ জনকে আটক করে নিয়ে আসা হয়েছে।

জনসাধারণের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালানো হয় বলে অভিবাসনের মিডিয়া কর্মকর্তা হাসান খলিল জানিয়েছেন।

তিনি জানান, ওই ৮০ জনকে আটক করার কারণ তাদের যথাযথ কাগজপত্র নেই। ফলে তাদের পরিচয় নিশ্চিত নয়।

তবে আটকরা বাংলাদেশি নাগরিক বলে উল্লেখ করেন তিনি।

তাদেরকে হুলহুমালে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তবে তাদেরকে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

গত জানুয়ারিতে ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ আহমেদ হোসাইন জানিয়েছিলেন, মালদ্বীপে মোট ১ লাখ ৪৪ হাজার ৬০৭ জন বিদেশি শ্রমিক কাজ করছে। এদের মধ্যে ৬৩ হাজার জনেরই কোনো কাগজপত্র নেই।

অবৈধ অভিবাসী কমানোর জন্য ২ জানুয়ারি থেকে কর্তৃপক্ষ ‘অপারেশন স্টিংরে’ শুরু করেছে। পুরো বছর এই অভিযান চলবে বলে জানানো হয়েছে।

মালয়েশিয়ার পেনাং সেন্ট্রালে অবৈধ অভিবাসী সন্দেহে এ পর্যন্ত ৯৭৬ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করেছে পেনাং অভিবাসন কর্মকাণ্ড বিভাগ।

বিভাগের প্রধান ইজহাম ইদ্রিস জানিয়েছেন, বুধবার সকাল ৯টা থেকে টানা পাঁচ ঘণ্টার অভিযানে জিজ্ঞাসাবাদ শেষে মোট ৭০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভ্রমণের যথাযথ কাগজপত্র বা বৈধ ভিজিট পাস দেখাতে না পারাসহ ভিজিট পাসের অবৈধ ব্যবহার এবং নির্ধারিত সময়ের চেয়ে বেশি অবস্থানের মতো বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৭০ জনের মধ্যে ২৪ জন বাংলাদেশি পুরুষ, ২৪ পুরুষ ও ৩ নারী মিয়ানমারের, ৫ নারীসহ ১০ জন ইন্দোনেশিয়ার, ভিয়েতনামের এক পুরুষ ও ৩ নারী, ৪ নেপালি পুরুষ এবং ভারতের একজন পুরুষ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীবাংলাদেশি আটকবাংলাদেশী অবৈধ অভিবাসীমালয়েশিয়ায় বাংলাদেশি আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT