১৫ জন যাত্রীকে নিয়ে সমুদ্রে ভেঙে পড়েছে ইন্দোনেশীয় পুলিশের একটি দুই ইঞ্জিনের যাত্রীবাহী বিমান। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর আর বিমানটির কোনও খোঁজ মিলছে না।
ইন্দোনেশিয়ার পাঙ্গকাল পিনাং থেকে সিঙ্গাপুরের বাটাম দ্বীপে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বাটামের বাসিন্দাদের একাংশ বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। তাদের সঙ্গে কথা বলার পরেই পানিতে বিমানটির খোঁজ করতে শুরু করেন উদ্ধারকারীরা। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি উদ্ধারকারীরা।
তবে প্রাথমিক তদন্তের পরে অনুমান করা হচ্ছে, ইঞ্জিনের জ্বালানির ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটায় এই দুর্ঘটনা ঘটেছে। কোনও যাত্রী মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন কি না, সেটাও তল্লাশি করে দেখা হচ্ছে।







