চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট বিষয়ে সুখবর আসছে: মোস্তাফা জব্বার

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৭:৩৭ অপরাহ্ণ ২১, জুন ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

২০১৮-১৯ অর্থ বছরের বাজেট সংসদে পাশ হলে ইন্টারনেটের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর কমবে বলে আশা করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আজ বৃহস্পতিবার এক বৈঠকের পর ইন্টারনেটসহ দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য কয়েকটি ‘সুখবর’ আসছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

এবারের বাজেট প্রস্তাবের পর দেশের তথ্যপ্রযুক্তিখাত সংশ্লিষ্টদের উদ্বেগ দূর করতে সরকার যৌক্তিক পদক্ষেপ নিচ্ছে জানিয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: অর্থমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক হয়েছে।  তিনি এবারের বাজেটে প্রযুক্তিখাত সংশ্লিষ্ট কয়েকটি ছোটখাটো বিষয়ের সম্পূর্ণ সমাধান করে দিয়েছেন। একই সঙ্গে তিনি আমাদেরকে কিছু নতুন সুখবরও দেবেন বলে আমরা আশা করি। বাজেট পাশ হলেই এর প্রতিফলন সবাই দেখবেন।

এবারের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেটের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমতে পারে ইঙ্গিত দিলেও ঠিক কত শতাংশ কমবে তা এখন বলা ঠিক হবে না জানিয়ে তিনি বলেন: এখনি ইন্টারনেটের ওপর ভ্যাট কত শতাংশ হবে তা মন্ত্রী পর্যায়ের কারও বলা উচিৎ হবে না। কারণ সিদ্ধান্তটা পার্লামেন্টে হবে। আমি শুধু এটুকু বলবো যে আমরা অর্থমন্ত্রীর সামনে যে বিষয়গুলো পেশ করেছি সে বিষয়গুলোর প্রত্যেকটির ব্যাপারে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।

দেশের তথ্যপ্রযুক্তিখাতের সঙ্গে দীর্ঘদিন সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তি মোস্তাফা জব্বার মন্ত্রী হওয়ার আগে থেকেই ইন্টারনেটকে ডিজিটাল বাংলাদেশের মহাসড়ক বলে আসছেন। দীর্ঘদিন ধরেই তিনি ইন্টারনেটের ভ্যাট-শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিলেন।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসেবেও তিনি অর্থমন্ত্রীর কাছে ইন্টারনেটের ভ্যাট-শুল্কের বিষয়ে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন জানিয়ে বলেন: তথ্যপ্রযুক্তিখাত সংশ্লিষ্টদের হয়ে আমরা সব সময়ই প্রস্তাব দিয়ে আসছি যে ইন্টারনেটের ওপর যেনো ভ্যাট না থাকে। তবে বিষয়টি একটু জটিল। কারণ ফাইবার অপটিকস দিয়ে দেয়া ইন্টারনেট আর মোবাইল ইন্টারনেটের ভয়েজকল সহ কয়েকটি বিষয়ে পার্থক্য নিরুপন করা কিছুটা কঠিন হয়ে যায়। তবে আমি আশা করি ইন্টারনেটের বিষয়টি এখন যে অবস্থায় তার চাইতে কোন সুখবর আমরা পাবো।

Reneta

ছবি: a2i

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটইন্টারনেট ভ্যাটইন্টারনেটের দামবাজেটে ইন্টারনেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT