আগেই অ্যাসেজ নিশ্চিত করা ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে হারের সামনে দাঁড়িয়ে। প্রথম ইনিংসে ১শ ৪৯ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ২শ ৩ রানে ৬ উইকেট হারিয়েছে ইংলিশরা।
ইনিংস হারের লজ্জা এড়াতো আরো ১শ ২৯ রান দরকার কুক বাহিনীর। তাদের হাতে আছে মাত্র ৪ উইকেট। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪শ ৮১ রান করে অস্ট্রেলিয়া।
অজি পেস তোতে প্রথম ইনিংসে দেড়শ রানের আগেই অলআউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুতে উইকেট হারায় তারা। দলীয় ১৯ রানে অ্যাডাম লিথকে দিয়ে শুরু। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। একমাত্র অধিনায়ক অ্যালিস্টার কুক(৮৫) ছাড়া অন্যকোনো ব্যাটসম্যান ক্রিজে থিঁতু হতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন জোস বাটলার। এছাড়া জনি বেয়ারস্ট্রো করেন ২৬ রান।
দ্বিতীয় ইনিংসে ছয়জন বোলার ব্যবহার করেছেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। এর মিচেল স্টার্ক ছাড়া সবাই উইকেট পেয়েছেন। এর মধ্যে নাথান লায়ন পেয়েছেন ২টি উইকেট। অন্যরা সবাই একটি করে উইকেন নেন।
৩-১ ব্যবধানে আগেই সিরিজ হারলেও অস্ট্রেলিয়ার কাছে এই টেস্ট গুরুত্বপূর্ণ। এই টেস্ট খেলেই ক্রিকেটকে বিদায় বলবেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। জয় দিয়েই ক্লার্ককে রাজসিক বিদায় দিতে চায় সতীর্থরা।







