চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস বড় করার টোটকা খুঁজছেন সৌম্য

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৮:৫৮ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কলম্বো, শ্রীলংকা থেকে: ওয়ানডের লড়াইয়ে নেমে পড়ার আগে টেস্টের দুর্দান্ত জয়ের স্মৃতি সঙ্গী হচ্ছে। টেস্ট সিরিজ জুড়ে দারুণ ব্যাট করা সৌম্য সরকার ওয়ানডেতেও নিজেকে মেলে ধরতে চান। চান ইনিংসগুলো টেনে লম্বা করতে। বুধবার প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশ। আগেরদিন অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সৌম্যরা। পরে সংবাদ মাধ্যমের সামনে এসে নিজের লক্ষ্যের কথা বললেন বাঁহাতি টাইগার ওপেনার।

সৌম্যর ব্যাটের দিকে তাকালে মনে হচ্ছে নিউজিল্যান্ড সফরের শেষদিক থেকে ঘুরে দাঁড়ানোর যে শুরুটা করেছিলেন, সেটা দুরন্ত গতিতেই ছুটছে। রানখরার দুঃসময়টা পেছনে ফেলে এসেছেন।

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ টেস্টে ৮৬ রানের ইনিংস দিয়ে শুরু। ওই টেস্টে পরের ইনিংসেই ৩৬; ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে ৪২ রানের ইনিংস খেলেছেন। লঙ্কা সফরে গল টেস্টে দুই ইনিংসে ৭১ ও ৫৩ রানের পর পি সারায় প্রথম ইনিংসে ৬১! সৌম্যর ব্যাটে হাসির ছটাই ধরা পড়বে।

তবে ইনিংসগুলো বড় করতে না পারার আক্ষেপটা পোড়াচ্ছে সৌম্যকে। বড় করার সেই টোটকা খুঁজে পেতে অনুশীলনে কাজ করে যাচ্ছেন টাইগার উদ্বোধনী ব্যাটসম্যান, ‘ইনিংস বড় করায় মন দিতে চাই। চেষ্টা করে যাচ্ছি। কেউ তো আর ইচ্ছে করে নিজের ইনিংসটা ছোট করতে চায় না। আমি চাচ্ছি ইনিংস বড়ই করতে। কিন্তু আউট হয়ে যাচ্ছি।’

কেন আউট হয়ে যাচ্ছেন সেটির কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও ক্রিকেটীয় দৃষ্টিকোণ থাকেই। সেটা খুঁজে পেয়েছেন সৌম্যও, ‘ইনিংস বড় করতে ভুল শট খেলা কমাতে হবে। ভুল কম হলে ইনিংস আরো বড় হবে। চেষ্টা করছি ওই সময়গুলোতে ভুল কতটা কমানো যায়। সেটা নিয়ে অনুশীলনে কাজ করছি।’

সৌম্য অনুশীলনের এই কাজটা মাঠে টেনে আনতে পারলে অবশ্য টাইগার ক্রিকেটেরই লাভ। শুরুতে তার ঝলমলে ইনিংস দলের জয়ে ভূমিকা রাখে সেটা প্রমাণিতই। শুরুটা ভালো হলে পরের দিকের ব্যাটসম্যানরা হাত খুলে খেলতে পারেন, তাতে বাড়তি কিছু রান যোগ করা যায় স্কোরবোর্ডে। শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজে দারুণ কিছু করতে হলে উদ্বোধনীতে তামিম-সৌম্যের কাছে বড় ইনিংসের আশাটা তাই থাকেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT