চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস ব্যবধানের জয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ডে-নাইট টেস্টের শেষ দুই সেশনে নেইল ওয়াগনার এবং টোড অ্যাস্টলের দাপুটে বোলিংয়ে ইংল্যান্ডকে ইনিংস আর ৪৯ রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। দুজনই তিনটি করে উইকেট নিয়েছেন। দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচ শুরু হবে ৩০ মার্চ।

বিদেশের মাটিতে শেষ ১২ টেস্টের ১০টিতেই হারল ইংল্যান্ড, বাকি দুটি ড্র!

অকল্যান্ডে ইংলিশরা আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৮ রানে অলআউট হয়েছিল। জবাবে নিউজিল্যান্ড ৪২৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করতে পারে ৩২০।

দ্বিতীয় ইনিংসে শেষদিন ২৩৭ রানে পিছিয়ে থেকে এবং সাত উইকেট হাতে রেখে ব্যাট করতে নামে ইংল্যান্ড। মালানের সঙ্গে দিন শুরু করেন স্টোকস। মালান ২৩ রানের মাথায় ফিরে গেলেও স্টোকস ঠাণ্ডা মাথায় উইকেটে থাকতে চেষ্টা করেন। ব্যারিস্টো, মঈন আলীর সঙ্গে যথাক্রমে ৩৯ এবং ৩৬ রানের দুটি জুটি গড়েন। এরপর ওকসকে নিয়ে আরো বড় প্রতিরোধ গড়েন। দুজনে ৮৩ রান পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন।

স্টোকসকে বিদায় করেন ওয়াগনার। ১৮৮ বল খেলে ছয়টি চারে ৬৬ রান করে সাউদির হাতে ধরা পড়েন। এরপর এসেই দ্রুত বিদায় নেন ওভারটন। ১৮টি বল খেলেন তিনি। করতে পারেন ৩ রান। অর্ধশতক তুলে নেয়া ওকসও (৫২) শেষদিকে বেশিক্ষণ থাকতে পারেননি। ব্রডের সঙ্গে ১৫ রানে তার জুটি শেষ হয়।

শেষ জুটিতে অ্যান্ডারসন এবং ব্রড মাত্র এক রান যোগ করতে পারেন। অ্যান্ডারসন অ্যাস্টলের বলে বোল্টের হাতে ক্যাচ দিলে ইনিংস আর ৪৯ রানের হার দেখতে হয় ইংলিশদের।

Reneta

শেষ ইনিংসে বোল্টও নিয়েছেন তিন উইকেট। প্রথম ইনিংসে পেয়েছিলেন ছয়টি। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে তিনি ম্যাচসেরা। একটি উইকেট সাউদির।

এই টেস্টের প্রায় দুইদিনই বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয়দিন ২৬ ওভার খেলা হওয়ার পর তৃতীয়দিনে খেলা হয় মাত্র ১৭ বল। তিনদিনে মোট ১১৫.৪ ওভার। তবু ম্যাচ বাঁচাতে পারল না  ইংলিশরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

এক থেকে তিন মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত

এপ্রিল ২১, ২০২৬
সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা | Suborna Thakur | Channel i News

সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা

এপ্রিল ২১, ২০২৬

জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দায় শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিলেন ৭৭ পরীক্ষার্থী

এপ্রিল ২১, ২০২৬

দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধারে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: অর্থমন্ত্রী

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT