চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ বাঁচাতে পারবে ইংল্যান্ড?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয়দিন ২৬ ওভার হওয়ার তৃতীয়দিনে খেলা হয় মাত্র ১৭ বল। তিনদিনে মোট ১১৫.৪ ওভার। প্রায় দুদিন বৃষ্টিতে ভেসে গেছে। এরপরও অকল্যান্ড টেস্টে গভীর সমস্যায় ইংল্যান্ড। জয় তো দূরের কথা, পঞ্চম তথা শেষদিনে ইংলিশরা ম্যাচ বাঁচাতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ৫৮ রানে। দ্বিতীয় ইনিংসে কিছুটা ভাল করলেও দিনের শেষ বলে অধিনায়ক জো রুটকে হারিয়ে অস্বস্তি রয়েছে তারা। চতুর্থদিন শেষে ইংলিশদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান। কিউইদের চেয়ে এখনো ২৩৭ রানে পিছিয়ে। এই ম্যাচ বাঁচাতে হলে ৭ উইকেট শেষ দিনের পুরোটা পার করতে হবে তাদের।

৩৬৯ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। কিন্তু স্কোর বোর্ডে ৬ রান উঠতেই উইকেট হারিয়ে বসে তারা। মাত্র ২ রান করে ফেরেন অ্যালিস্টার কুক। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৮ রান তুলে শুরুর ক্ষততে একটু প্রলেপ লাগিয়েছিলেন মার্ক স্টোনম্যান ও জোর রুট। দুজনেই তুলে নিয়েছিলেন হাফসেঞ্চুরি।

দুর্দান্ত এক ডেলিভারিতে স্টোনম্যানকে ফেরান ওয়াগনার। ৫৫ রান করেন তিনি। ডেভিড মালানকে সঙ্গে নিয়ে ৩৮ রান তুলে দিনটা প্রায় পারই করে দিয়েছিলেন রুট। কিন্তু দিনের শেষ বলে ট্রেন্ট বোল্টের এক গুগলিতে আউট হয়ে যান ইংলিশ অধিনায়ক। শুরুতে কুককেও ফিরিয়েছিলেন বোল্ট। দিনশেষে ১৯ রানে অপরাজিত রয়েছেন মালান।

এর আগে ইংল্যান্ডের ৫৮ রানের জবাবে অধিনায়ক কেন উইলিয়ামসন ও মার্ক নিকলসের শতরানে ভর করে ৪২৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। টেস্টে দ্বিতীয় দিন সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন (১০২)। আর তৃতীয় দিন হাফসেঞ্চুরি তোলা নিকলস চতুর্থ তুলেন নেন সেঞ্চুরি। ইনিংস ঘোষণার আগে ২৬৮ বল খেলে ১৪৫ রানে অপরাজিত থাকেন তিনি।

নিকলস ছাড়াও ছোট ছোট তবে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন বিজে ওয়াটলিং ৩১, কলিন ডি গ্রান্ডহোমে ২৯, টিম সাউদি ২৫ ও টোড অ্যাস্টল ১৮।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। একটি করে উইকেট নিয়েছেন জো রুট ও ক্রেইগ ওভারটন।

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্বাধীনতা পুরস্কার পেয়ে নিজেকে ধন্য মনে করছি: আসাদুজ্জামান নূর

পরবর্তী

মিরাজের নতুন উপলব্ধি

পরবর্তী
মেহেদী হাসান মিরাজ

মিরাজের নতুন উপলব্ধি

ফিডব্যাকের বাইরে লুমিনের ২৫ মার্চ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT