চট্টগ্রাম

ইনসেপ্টার সহযোগিতায় হার্ট দিবসে চট্টগ্রামে নানা আয়োজন

ইনসেপ্টার সহযোগিতায় হার্ট দিবসে চট্টগ্রামে নানা আয়োজন

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ বিভাগের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, ৭ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

আয়োজনে এবারের প্রতিপাদ্য ‘আমার হার্ট তোমার হার্ট সুস্থ রাখতে অঙ্গীকার করি একসাথে’।

আলোচনা সভায় হৃদরোগের উপর প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. প্রবীর কুমার দাশ।

বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মহসিন উদ্দিন জামান, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা, বিপ্লব ভট্টাচার্য প্রমুখ।

এতে চট্টগ্রামে বিশ্ব হার্ট দিবসের আলোচনা সভায় হৃদরোগ প্রতিরোধে ভোজ্য তেলসহ দৈনন্দিন খাবার ও ঔষধের গুণাগুণ সম্পর্কে নির্দিষ্ট গাইড লাইনের আহবান জানিয়েছে চিকিৎসকরা।

এছাড়াও দেশে যে পরিমাণ হৃদরোগী বেড়ে চলেছে তার তুলনায় আমাদের চিকিৎসা ব্যবস্থা ও অর্জন খুবই সীমিত বলে মন্তব্য করেন তারা।

পরে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালিটি মেডিকেল চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় এবং ৭ দিনব্যপী হৃদরোগ চিকিৎসা অতীত এবং বর্তমান আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

বিষয়:ইনসেপ্টা বিশ্ব হার্ট দিবস ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…