চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনজুরি কাটানো মুস্তাফিজ আরো ভয়ংকর

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৮:১৯ অপরাহ্ণ ২৮, মে ২০১৬
স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত তিনবার ইনজুরিতে আক্রান্ত হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে প্রত্যেকবার ইনজুরি থেকে ফিরে আরো ভয়ংকর রূপেই আর্বিভূত হয়েছেন বাইশ গজের ক্রিজে।

চলতি বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ক্যারিয়ারে ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাম কাঁধের ইনজুরিতে পড়েছিলেন কাটার মাস্টার।

সেই ইনজুরি থেকে ফিরে ভয়ংকর রূপে দেখা দিলেন মুস্তাফিজ। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অফ কাটার ম্যাজিকে চার ওভারে মাত্র ১৩ রানে নিয়েছিলেন দুই উইকেট, পরের ম্যাচে শ্রীলঙ্কার প্রতিষ্ঠিত ব্যাটসম্যান মুস্তাফিজ ভেলকিতে খেই হারিয়েছিলেন। ওই ম্যাচে ইনজুরিতে পড়ার আগে চার ওভারে ১৯ রানে নিয়েছিলেন এক উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে মুস্তাফিজ টি-২০ বিশ্বকাপের বাছাই এবং মূল পর্বের তিনটি ম্যাচ খেলতে পারেননি। টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এক রানের হারের ম্যাচে ইনজুরি ফেরত মুস্তাফিজকে পড়তে হিমশিম খেতে হয়েছিল ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইন আপের ব্যাটসম্যানদের।ওই ম্যাচে চার ওভারে ৩৪ রানে দুই উইকেট শিকার করেছিলেন দ্যা ফিজ।

তবে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মুস্তাফিজ দেখান সেরা ভেলকি। নিউজিল্যান্ডের স্পেশালিস্ট টি-২০ ব্যাটসম্যানদের নাকনি চুবানি দিয়ে ঘোল খায়িয়ে চার ওভারে ২২ রানে শিকার করেছিলেন ৫ উইকেট।

চলতি আইপিএলে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৬.৭৩ ইকোনোমি রেটে ১৬ উইকেট নিয়েছেন বাংলাদেশি মুস্তাফিজ। ‘দ্যা ফিজ’ গেল প্রায় দুই মাস ধরে হায়দরাবাদের হয়ে টানা ১৫ ম্যাচ খেলেছেন। ১৫ ম্যাচে ৫৭ ওভার বল করেছেন তিনি। ১ মেডেনসহ ৩৮৪ রান দিয়েছেন। তার সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট। এবারের অইপিএলে সেরা ১০ উইকেট শিকারীর মধ্যে ইকোনমি রেটে মুস্তাফিজই সবার উপরে। আইপিএলে ডেথ ওভারে সবচেয়ে সেরা ইকোনোমি রেটও (৭.২৮) তার।

Reneta

হ্যামস্ট্রিং ইনজুরির জন্য শুক্রবার প্লে অফের কোয়ালিফায়ার-২ ম্যাচে গুজরাটের বিপক্ষে মাঠে নামেন নি কাটার মাস্টার মুস্তাফিজ।

রবিবারের ফাইনালের জন্য পুরো ফিট অবস্থায় রয়েছেন মুস্তাফিজুর রহমান। নতুন কোনো সমস্যা না হলে ফাইনালে ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানরা ইনজুরি ফেরত কাটার মাস্টারের ভয়ংকর রূপ দেখতে পারবে ক্রিকেটীয় পরিসংখ্যান তাই বলে দিচ্ছে।

ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও বলেছেন মুস্তাফিজ একাই পারে শক্তিশালী ব্যাঙ্গালুরুর লাইন আপ গুড়িয়ে দিতে। আর মুস্তাফিজ ভক্তরাও চাচ্ছে প্রথমবারের আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রাখবে বাংলাদেশি বাঁহাতি এই পেসার মুস্তাফিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT