ইথিওপিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত শতাধিক

ইথিওপিয়ার জাতীয় পতাকা নিয়ে যুবকরা দৌড়াচ্ছে, জনসমাগমের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইথিওপিয়ার সীমান্ত অঞ্চলে রক্তক্ষয়ী এক সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন।
রয়টার্স বলছে, দেশটির সীমান্ত অঞ্চল আফতার ও সোমালি এলাকায় এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের শুরু হয় গত শুক্রবার। মঙ্গলবার ভয়াবহ সংঘর্ষ বাধে।
আফতার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমেদ হুমেদ বলেন, গত শুক্রবারে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে।
সোমালির আঞ্চলিক বাহিনীগুলো এ সহিংসতার জন্য দায়ী বলে মন্তব্য করেন তিনি।
তবে সোমালি অঞ্চলের মুখপাত্র আলি বেদেল জানান, শুক্রবারে ২৫ জন নিহত হওয়ার পর একই বাহিনীর আক্রমণে মঙ্গলবার অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী আবী আহমেদের সরকার যখন টাইগ্রয় অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন তখনই সহিংসতা তীব্র আকার ধারণ করছে।
আগামী জুনে ইথিওপিয়ার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এমন আত্মঘাতী সংঘর্ষ হলো।






