ফ্যাবিও ফোগিনিকে ৪-৬, ৬-১, ৬-২ সেটে হারিয়ে ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল।
বিশ্বের দুই নম্বর টেনিস খেলোয়াড় নাদাল প্রথম সেটে দারুণ শুরু করেন। কিন্তু ফ্যাবিও এরপর ম্যাচে ফিরে আসেন। এই দুজনের শেষ পাঁচবারের দেখায় নাদালই সবকটি ম্যাচ জিতলেন।
অন্য ম্যাচে মারিন সিলিচ পাবলো বুস্তাকে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে সেমি নিশ্চিত করেছেন।
নাদাল এর আগে মাদ্রিদ ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। ওই টুর্নামেন্টে হেরে রজার ফেদেরারের কাছে নাম্বার ওয়ান স্থান হারান।







