চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির জন্য হাহাকার, বুফনের জন্য সম্মান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ইতালি দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ বাঁশি তখনো বাজেনি। ছটফট করছেন বুফন। তারপর বেজেই গেল। ইতালির অধিনায়ক আকাশে তাকালেন। কাঁদলেন না। এগিয়ে গেলেন সাইডলাইনের দিকে। সতীর্থদের সান্ত্বনা দিলেন। মাঠ ছাড়ার আগে আর ঠিক থাকতে পারলেন না। নিজে কাঁদলেন। আর ইতালিহীন এক বিশ্বকাপের হাহাকার ছড়িয়ে দিয়ে গেলেন আকাশে-বাতাসে!

প্লেঅফের দ্বিতীয় লেগে সুইডেনের বিপক্ষে নিজেদের মাঠে গোলশূন্য ‘ড্র’ করে রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়েছে ইতালি। প্রথম লেগে তারা ১-০ গোলে হেরেছিল। সর্বশেষ ৬০ বছর আগে ইতালিকে ছাড়া বিশ্বকাপ দেখেছিল ফুটবলবিশ্ব।

প্রায় ছয় দশক পর এমন ঘটনা ঘটতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন শোকের ছায়া নেমেছে। সাধারণ ফুটবল দর্শক থেকে শুরু করে সাবেক বর্তমান অনেক তারকা সমবেদনা জানিয়েছেন।

Banglabid

‘এমন কিছু ঘটবে তা ভাবিনি,’ মন্তব্য করে স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস বুফনকে উৎসর্গ করে লিখেছেন, ‘তোমাকে আমি আগের মতোই দেখতে চাই। বরাবর যেমনটা ছিলে। তুমি কিংবদন্তি। গর্ব অনুভব করি তোমার মুখোমুখি হতে পেরে।’

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর বুফনের দুঃখ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ থেকে বাদ পড়ে বুফন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়ার পর জার্মানির লুকাস পোডালস্কি লিখেছেন, ‘মাঠ এবং মাঠের তুমি অন্যতম সেরা।’

Reneta

২০ বছরের ক্যারিয়ারে গোলরক্ষক বুফন ইতালির হয়ে ১৭৫টি ম্যাচে মাঠে নেমেছেন। তিনি বিশ্বাস করেন, এই বাদ পড়া ইতালির ফুটবলকে আরও উন্নত করবে। সমস্যা খুঁজে বের করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।

ক্লাব জুভেন্টাসের হয়ে খেলা এই গোলরক্ষক ১৯৯৭ সালের অক্টোবরে জাতীয় দলে আসেন। কিছুদিন আগে বলেছিলেন, ২০১৮ বিশ্বকাপ খেলেই বিদায় নিতে চান। এদিন নিশ্চিত করলেন সেই বিদায়টা আগেই হয়ে যাচ্ছে, ‘দায় আমাদের সবার। বিদায়ের দিনে কোনো অজুহাত নেই। আমরা এক সঙ্গে জিতি, এক সঙ্গে হারি।’

ফুটবল খেলোয়াড়রা মাঠে পড়ে আছেন, একজন গোলরক্ষক ব্যর্থ হয়ে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
এই বুফন, সেই বুফন

ইংল্যান্ডের সাবেক ফুটবলার, বর্তমানে যিনি নামি ধারাভাষ্যকার। সেই গ্যারি লিঙ্কার বুফনকে সম্মান জানিয়ে বলেছেন, ‘ইতালির হয়ে শেষ ম্যাচটি খেলে ফেললেন বুফন। তাকে অনেক মিস করবো। পাহাড়সম এক মানুষ তিনি। বিশাল গোলরক্ষক। তাকে শ্রদ্ধা।’

ইতালি ফুটবল ফেডারেশনের টুইটার পেজ থেকেও বুফনকে সম্মান জানিয়ে টুইট করা হয়েছে। সম্মান জানিয়েছেন উরুগুয়ের ফুটবল কর্তারাও। সময় যত  বাড়ছে, এই তালিকা তত দীর্ঘ হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দূরপাল্লার যাত্রীবিহীন বাসে ১শ’ ২০ মণ জাটকা!

পরবর্তী

লেকহেড গ্রামার স্কুল খুলে দিতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী
লেকহেড গ্রামার স্কুলের বহিরঙ্গন দৃশ্য, ভবনের নাম ও বাইক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেকহেড গ্রামার স্কুল খুলে দিতে হাইকোর্টের নির্দেশ

ছোট ছেলে স্কুলে দাঁড়িয়ে হাসিমুখে, স্কুলের দেয়ালের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি খুব খুশি, হাইকোর্ট আমার স্কুল খুলে দিয়েছে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT