মধ্য ইতালিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
মার্কিন
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত
রাত ৩.৩৬ টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭.৩৬ টা) পেরুজিয়া শহরের দক্ষিণে
নোরসিকা এলাকার কাছে ওই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল
ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
পেরুজিয়ার মেয়র বলেছেন, শহরের
অর্ধেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজধানী রোমে টানা ২০ সেকেন্ড
ভূকম্পনের পর একের পর এক আফটারশকে মানুষজন তীব্র আতঙ্কে আছে।
ভূমিকম্পে
অ্যাকুমোলি, আমাত্রিসি, পোস্তা এবং আরকুয়াটা দেল টরোন্টোতে ব্যাপক
ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শহরের অনেক ভবন ধসে গেছে। অনেক ঐতিহাসিক
নিদর্শনও ধ্বংস হয়ে গেছে।
আমাত্রিসের মেয়র সার্জিও পেরোজি জানিয়েছেন, শহরের
কেন্দ্রস্থলে বড় বড় কিছু ভবন একেবারে ধসে পড়েছে। পুরো শহর জুড়ে বিদ্যুৎ
সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান তিনি।
মেয়র বলেন, অর্ধেক শহর মাটিতে
মিশে গেছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে সেখানে। ভূমিধসের
পাশাপাশি একটি ব্রিজও প্রায় ভেঙ্গে যাওয়ার দ্বারপ্রান্তে। অবস্থা এতই খারাপ
যে জরুরি উদ্ধার দল বা হাসপাতাল পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না।
ধ্বংসস্তূপের
নিচে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
তবে শহরের বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বেশ
কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।










