চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে ফিরে আবারো কোয়ারেন্টাইনে রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ন ০৫, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ইতালিতে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। করোনাভাইরাসের ভয়ে দল ছেড়ে মাতৃভূমি পর্তুগালে প্রায় দুমাস লকডাউনে থাকার পর ইতালিতে এলেন জুভেন্টাস মহাতারকা। ফিরে আবারো তাকে দুসপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাত ১০.২০ মিনিটে তুরিন বিমানবন্দরে ব্যক্তিগত বিমানে সপরিবারে অবতরণ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সবশেষ ৮ মার্চ ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে খেলেছিলেন তিনি। ম্যাচটি হয়েছিল দর্শকহীনভাবে।

সেই ম্যাচের পরপরই মায়ের অসুস্থতার খবরে পর্তুগালের মাদেইরাতে ফিরে যান রোনালদো। এরপরই ইতালিতে শুরু হয় লকডাউন। জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েলে রুগানির করোনায় আক্রান্তের খবরে মাদেইরাতে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।

২০১৯-২০ মৌসুমের জন্য দেশের বাইরে থাকা ১০ বিদেশি ফুটবলারকে ডেকে পাঠিয়েছে জুভেন্টাস। সোমবার থেকে শুরু হয়েছে অনুশীলন। ৮ মার্চ থেকে থেমে আছে চলতি মৌসুম। অনুশীলন শুরু করা যায় এমন সবুজ সংকেতের পর আস্তে আস্তে মাঠে ফিরতে শুরু করেছে ইতালিয়ান সিরি আ’র দলগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিকোয়ারেন্টাইনরোনালদোলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাড়িতে রহস্যজনক আগুন: দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার

এপ্রিল ২০, ২০২৬

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

বর্ণিল আয়োজনে টরন্টোতে ‘বাচনিক’-এর বাংলা বর্ষবরণ

এপ্রিল ২০, ২০২৬

ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি, কৃষিখাতে ৩২.৮৫ কোটি বরাদ্দ

এপ্রিল ২০, ২০২৬

জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে জলদস্যুতার অভিযোগ করে ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT