ইতালির মিলানে শুরু হয়েছে বিআইটি-আন্তর্জাতিক ট্রাভেল এক্সিবিশন রিটার্নস টু মিলান। ১০ থেকে ১২ ফেব্রুয়ারি চলবে এই ইভেন্ট। মিলান শহরের মেয়র এই মেলার উদ্বোধন করেন।
মেলাতে মোট ৬০টি দেশের পর্যটন ও সেবাখাতের বিভিন্ন কোম্পানি ও সরকারি প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বাংলাদেশ থেকে ৪টি ট্যুর অপারেটর ও পর্যটন বিষয়ক সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন। ‘বাংলাদেশ’ প্যাভিলিয়নে কক্সবাজার, সুন্দরবনসহ বিভিন্ন হেরিটেজ ট্যুরিজম তুলে ধরেন তারা।
মেলার প্রথম দিন সাধারণ জনগণের জন্য খোলা ছিল। বাকি ২দিন শুধুমাত্র পর্যটন বিষয়ক বিভিন্ন কোম্পানি ও সংস্থার প্রতিনিধিদের জন্য খোলা থাকছে। নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও ব্যবসা বিনিময় করার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে বলে মেলা আয়োজক সূত্রে জানা গেছে।







