চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ

ইলিয়াস কমলইলিয়াস কমল
৯:৩৪ পূর্বাহ্ন ২৫, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

ইতালির মধ্যাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪৭ ছাড়িয়েছে। গুরুতর আহত হয়েছে প্রায় চারশ’ জন। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। তাদের উদ্ধারের জন্য ভারী সরঞ্জামের পাশাপাশি খালি হাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রায় সাড়ে ৪ হাজার উদ্ধারকর্মী।

ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে সময় কাটাচ্ছেন তিন শহরের মানুষ।

বুধবার সকালে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইতালির মধ্যাঞ্চলে। লণ্ডভণ্ড হয়ে যায় লাৎসিও, অ্যাম্ব্রিয়া এবং মার্শে প্রদেশের বেশ কিছু গ্রাম। ধ্বংসস্তূপে পরিণত হয় বসতবাড়িসহ ঐতিহাসিক স্থাপনা।

ঐতিহাসিক নিদর্শনের শহর আমাত্রিসের তিন ভাগের দু’ভাগই ধসে গেছে বলে জানিয়েছেন মেয়র সার্জিও পেরোজি। একই এলাকায় প্রাণ হারিয়েছে ৮৬ জন। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে অনেক মানুষ। শহরটির হাসপাতালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, রোগীদের বের করে রাস্তায় রাখা হয়েছে।

ধ্বংসস্তূপ থেকে বাসিন্দাদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন উদ্ধারকারী বাহিনী। যেসব স্বেচ্ছাসেবীরা খালি হাতে উদ্ধার কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা তার।

ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে ১৫০ কিলোমিটার দূরে ইতালির রাজধানীতেও কম্পন অনুভূত হয়েছে। ইউএসজিএস এর তথ্য মতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। প্রথম আঘাতের এক ঘণ্টা পর ৫.৪ মাত্রার একটি আফটারশকও হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বিপ্লবের দৃঢ়তায় এশিয়ান গেমস হকির মূলপর্বে বাংলাদেশ

এপ্রিল ৯, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা: ২ আসামিকে মৃত্যুদণ্ড

এপ্রিল ৯, ২০২৬

শনি-সোম-বুধবার স্কুল খোলা, শুক্রবার বন্ধ: শিক্ষামন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র সংকট

এপ্রিল ৯, ২০২৬

চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর, গুজব না ছড়ানোর আহ্বান

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT