চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে আবারও শক্তিশালী ভূমিকম্প

১:৪৫ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

ইতালিতে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার মধ্য ইতালির পেরুজিয়া প্রদেশের নরসিয়া শহরের কাছে ভূমিকম্পটি হয়।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশকিছু ভবন ধসের কথা জানা গেছে। বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তুপের নিচ থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৭.৪০টার সময় ভূমিকম্পে আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।

নরসিয়ার ব্যসিলিকা অব সেইন্ট বেনেডিক্ট নামের একটি গির্জা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় একটি ধর্মীয় সংগঠন। টুইটারে ধসে পড়া গির্জার ছবি পোস্ট করেছে তারা।

তীব্র কম্পনে রাজধানী রোমও কেঁপে উঠেছে বলে জানিয়েছে বিবিসি।

এর উৎপত্তিস্থল নরসিয়ার ৬ কিলোমিটার উত্তরে। এ ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৬, যা এখন পর্যন্ত ওই এলাকায় সর্বোচ্চ।

ভূমি থেকে মাত্র দেড় কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে ভূমিকম্প বিষয়ে মার্কিন গবেষণা সংস্থা ইউএসজিএস।

Reneta

এর আগে বুধবার স্থানীয় সময় রাত ৯.১০ টায় মধ্য ইতালিতে মাসেরাতা প্রদেশের ভিসো শহরের কাছে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর দু’ঘণ্টা পর ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আবারও আঘাত হানে।

ভূমিকম্পে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে।

সাম্প্রতিক সময়ে কয়েক দফা ভূমিকম্পে আক্রান্ত হয়েছে ইতালি। এর দু’মাস আগে সেখানে ভয়াবহ এক ভূকম্পনে ৩শ’রও বেশি মানুষ মারা যায়। ধ্বংস হয়ে যায় বেশ কিছু শহর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যরাতে দেশে ভূমিকম্প অনুভূত

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT