চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডেন ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতিসহ ১৪ জনের আগাম জামিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২২
- সেমি লিড, আদালত
A A

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ১৪ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজকে জামিন আদেশ পাওয়া অন্যরা হলেন- রিতু আক্তার, মিম ইসলাম, নুর জাহান,স্বর্ণা ওরফে আনিকা তাবাসসুম, কামরুন্নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি ও ফারজানা নীলা।

সম্প্রতি দুই পক্ষের মারামারির ঘটনায় লালবাগ থানায় করা মামলায় আদালতে উপস্থিত হয়ে আগাম জামিন চাইলে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম আবুল হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হোসেন।

একই ঘটনায় করা মামলায় গতকাল হাইকোর্ট থেকে আগাম জামিন নেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ থেকে বহিস্কৃত সহ-সভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার উর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী ও জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

এর আগে গত ২৫ সেপ্টেম্ব কলেজ ছাত্রলীগের সভাপতি রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহ-সভাপতিদের সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সঙ্গে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১৬ জনকে বহিষ্কার করা হয়। অন্যদিকে মারামারির ঘটনায় লালবাগ থানায় উভয় গ্রুপ পাল্টাপাল্টি মামলা করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগাম জামিনইডেন কলেজছাত্রলীগহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়

পরবর্তী

তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে সিলেটের জীবন ও কর্মপদ্ধতি

পরবর্তী

তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে সিলেটের জীবন ও কর্মপদ্ধতি

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT