চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডেনের চার ছাত্রীকে হয়রানির অভিযোগে চাঁদনি চকের ৪ কর্মচারী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
অপরাধ
A A

ইডেন কলেজের চার শিক্ষার্থীর গায়ে হাত তোলার অভিযোগে রাজধানীর চাঁদনি চক মার্কেটের দুই দোকানের চার কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে ইভটিজিং এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মামলা হচ্ছে।

শনিবার দুপুরে চাঁদনি চক মার্কেট থেকে তাদের আটক করে নিউমার্কেট থানায় আনা হয়। আটকরা হলেন শাহনুর ফেব্রিক্সের কর্মচারী নজরুল ইসলাম, আল-আমিন এবং আবুল হোসেন। আরেকজন পাশের দোকানের নয়ন।

জানা যায় শুক্রবার ইডেনের চার শিক্ষার্থী কেনাকাটা করতে চাঁদনি চকে আসে। তাদের সঙ্গে একজনের মা এবং খালা ছিলেন। ভিড়ের কারণে মা ও খালা তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পরে মা ও খালা শাহনুর ফেব্রিক্সের সামনে দাঁড়িয়ে তাদের ফোন দিয়ে নিয়ে যেতে বলে।

এসময় তাদের হাতে থাকা দুইটি কাপড়ের বড় ব্যাগ শাহনুর ফেব্রিক্সের গেটের পাশে রাখে। তখন কর্মচারীরা অভিযোগ করে ব্যাগের কারণে দোকানে ক্রেতাদের ঢুকতে সমস্যা হচ্ছে। এসময় তারা ওই দুই নারীর সঙ্গে খারাপ আচরণ করে। এর কিছুক্ষণ পর ওই শিক্ষার্থীরা দোকানে এলে কর্মচারীদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে এক কর্মচারী তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ অশ্লীল মন্তব্য করে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, শনিবার সকালে নিউ মার্কেট থানায় অভিযোগ করার পর চাঁদনি চকে অভিযান চালিয়ে ওই চার কর্মচারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইভটিজিং এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মামলা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT