চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নতুন প্রতিজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
আন্তর্জাতিক
A A

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ইটালিকে অধিকতর ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক করার ঘোষণা দিয়েছেন গুইসেপে কন্টে।

স্বরাষ্ট্রমন্ত্রীর মাত্তেও সালভানির সঙ্গে রাজনৈতিক মতবিরোধের জেরে দায়িত্ব গ্রহণের ১৪ মাসের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

তবে পদত্যাগ করলেও দেশটির রাজনীতিক সংকট সমাধানে না পৌঁছানো পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আছেন তিনি। দেশটির রাষ্ট্রপতি মাত্তারেল্লার নির্দেশে তিনি সেই দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক সংকট সমাধানে না পৌঁছানো পর্যন্ত তত্ত্বাবধায়ক ক্ষমতা বলে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন কন্টে। নতুন জোট গঠন করে নির্বাচনের ব্যবস্থা নেওয়ার রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী তিনি কাজও শুরু করে দিয়েছেন।

কন্টে ঘোষণা দিয়েছেন, নতুন জোট গঠনের মাধ্যমে ‘আরও ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্ত’ ইটালির নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ডানপন্থী লীগের নীতিমালাগুলির সুস্পষ্ট পরিবর্তনে ইউরোপে ইটালি নেতৃত্বের ভূমিকা পালন করবে।

তিনি দায়িত্ব পেয়ে বলেছেন, নাগরিকদের জন্য মঙ্গল হয়, দেশের আধুনিকীকরণ, জাতিকে আন্তর্জাতিভাবে আরও প্রতিযোগিতামূলক করার জন্য এবং ইটালিকে আরো ঐক্যবদ্ধ করতে কাজ করবেন।

একজন আইনজীবী ও সাবেক অধ্যাপক হিসেবে কন্টে নতুন জোটে নেতৃত্ব দিতে পারবেন। লেগা নর্দ পার্টি এবং ফাইভ স্টার দলের একজন কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হয় তাকে। প্রেসিডেন্ট মাত্তারেল্লার সঙ্গেও তার ভালো সম্পর্ক।

তবে একটি প্ল্যাটফর্মের বিষয়ে একমত হতে এবং মন্ত্রীদের নিয়োগের জন্য দুই পক্ষের এখনও অনেক দীর্ঘ পথ রয়েছে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম।

কন্টে প্রতিশ্রুতি দিয়েছেন, একবার জোটটটি নিশ্চিত হয়ে গেলে সরকার ২০২০ সালের জন্য নতুন বাজেটে সম্মতি জানাতে দ্রুত এগিয়ে যাবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশ্নফাঁস: ঢাবির ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন

পরবর্তী

মেসি-রোনালদোকে টপকে উয়েফা বর্ষসেরা ফন জিক

পরবর্তী

মেসি-রোনালদোকে টপকে উয়েফা বর্ষসেরা ফন জিক

এক নজরে চ্যাম্পিয়ন্স লিগে কে কোন গ্রুপে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT