চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালিতে শিক্ষার্থীসহ বাসে আগুন দিলো ‘ক্ষুব্ধ’ চালক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাসে আগুন-ইটালি

ইটালির মিলানে অর্ধশত স্কুল শিক্ষার্থীসহ বাসে আগুন ধরিয়ে দিয়েছেন সেই বাসটির চালক। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানী থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা।

বিবিসি জানিয়েছে, সেনেগাল থেকে অভিবাসী হিসেবে ইটালিতে এসে নাগরিক হওয়া ওই বাস চালক স্কুল শিক্ষার্থীদের গন্তব্যের পরিবর্তে অন্যপথে নিয়ে গিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। শিক্ষার্থীদের একজনের অভিভাবকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত বাসের জানালা ভেঙে শিক্ষার্থীদের উদ্ধার করে।

বাসটিতে ৫১ জন শিশু ছিল। বাসের জানালা ভেঙে তাদেরকে বের করে নিয়ে আসে পুলিশ। উদ্ধারের সময় দেখা গেছে, কেউ কেউ বাসের সিটের সঙ্গে বাঁধা।

তবে এ ঘটনায় কেউই গুরুতর আহত হয়নি। শিক্ষার্থীদের ১৪ জন ধোঁয়ায় সামান্য অসুস্থ হয়ে পড়ে।

৪৭ বছর বয়সী ওই বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার নাম উসেনু সি।

আক্রমণের শিক্ষার্থীদের বরাতে পুলিশ জানিয়েছে, ইটালির কঠোর অভিবাসন নীতি নিয়ে ক্ষুব্ধ ওই বাসচালক দেশটির সমুদ্রে মৃত্যু বন্ধ না করলে শিক্ষার্থীদের সবাইকে হত্যার হুমকি দেন।

Reneta

মিলান পুলিশের মুখপাত্র মারকো পালমিরি বলেন, ‘সে চিৎকার করছিল: সমুদ্রে মৃত্যু বন্ধ করো, আমি কিন্তু সবাইকে শেষ করে দেবো।’

এক পর্যায়ে সে ছুরি নিয়ে শিক্ষার্থীদের শাসানোর সময় এক শিক্ষার্থী ফোনে তার অভিভাবককে ব্যাপারটি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

কিন্তু এর মধ্যেই বাসে আগুন লাগিয়ে দেন ওই চালক। ‘কেউ বাঁচবে না,’ চালক এ কথা বলেছিলেন বলে জানান বাসে থাকা এক শিক্ষক।

বাসে আগুন লাগানোর এ ঘটনা থেকে সব আরোহীর অক্ষত রক্ষা পাওয়ার ঘটনাকে ‘অলৌকিক’ বলে মন্তব্য করেছেন মিলানের প্রধান আইনজীবী ফ্রান্সেসকো গ্রেকো।

তিনি বলেন, ‘এখানে ভয়াবহ কিছু ঘটে যেত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটালিবাসে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT