ইতালিতে শক্তিশালী দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে। মধ্য ইতালিতে মাসেরাতা প্রদেশের ভিসো শহরের কাছে স্থানীয় সময় বুধবার রাত ৯.১০ টায় ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর দু’ঘণ্টা পর ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আবারও আঘাত হানে।
ভূমিকম্পে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে।
ভূমিকম্পে বহু আহতের খবর পাওয়া গেলেও নিহতের খবর এখনো পাওয়া যায়নি। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
ভূমিকম্পের উৎপত্তিস্থল মধ্য ইতালি থেকে ৬০ কিলোমিটার দূরে। ভূমিকম্প কবলিত স্থানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে জরুরি উদ্ধারকারী দল কাজ করছে।
ভিসোর কাছে হওয়া ভূমিকম্প রাজধানী রোমেও টের পাওয়া গেছে। সেখানে ভূমিকম্পের সময় ভবনগুলো কেঁপে ওঠে।
এর আগে গত ২৪ আগস্ট ইতালিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৯৫ জন নিহত হয়।








