অপরাধ

ইটভাটা মালিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ইটভাটা মালিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকায় সাইদুর রহমান সদু মন্ডল (৫৫) নামে এক ইটভাটার মালিকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সদু মন্ডল বাঘিয়া এলাকার কলিম উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে: শনিবার দুপুর ১২টার দিকে সদু মন্ডলের সঙ্গে তার পরিবারের শেষ যোগাযোগ হয়। কিন্তু রাতে তিনি বাসায় ফিরেননি। রোববার সকালে বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে একটি গর্তে সদু মন্ডলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তার হাত-পা ও গলা রশি দিয়ে বাঁধা ছিল।

নিহত সদু মন্ডলের স্বজন ও প্রতিবেশীরা জানায়: শনিবার বেলা ১২টার দিকে পাশের একটি ইটভাটায় যাবার পর থেকে সে নিখোঁজ ছিলো। গভীর রাত পর্য্ন্ত তাকে খোজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রোববার সকালে তার হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়।

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ওই গর্তে ফেলে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…