চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইজিবাইক ছিনতাই চক্রের হাতে কিশোর খুন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:১৩ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে ইজিবাইক ছিনতাইয়ের জন্য সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে আঁতাত করে বন্ধু ওয়ায়েজকে (১৩) ছুরিকাঘাতে খুন করে নুরুল ইসলাম নামে এক যুবক।এ ঘটনায় এক রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার ১ মার্চ দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম।

আটককৃতরা হলেন, চকরিয়া বড়পুকুরিয়া এলাকার আক্তার হোসেনের ছেলে নুরুল ইসলাম (২০), লোহাগাড়া চুনতি এলাকার আবুল কাশেমের ছেলে মো. আরিফ হোসেন (৩৬), উখিয়া কুতুপালং ক্যাম্প-২ এর বাসিন্দা আমির হামজার ছেলে মো. হোসেন (৩১) ও মহেশখালী কালারমারছড়া এলাকার আলী আহম্মদের ছেলে আবু হেনা হানিফ (৩৩)।

খায়রুল ইসলাম জানান, গত ২৬ ফেব্রুয়ারি ভোরে রামুর খুনিয়াপালংয়ের পূর্ব ধেচুয়াপালং সড়কের পাশ থেকে নামা না জানা এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

ধারণা করা হয়, দুর্বৃত্তরা ওই কিশোরকে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে যায়। কিন্তু সে সময় নিহত কিশোরের পরিচয় এবং কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি জানা সম্ভব হয়নি। পরে র‌্যাব-১৫ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে।

নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে রামু থানায় নাম না জানা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে বিভিন্ন স্থান থেকে এ ঘটনায় জড়িত এক রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

Reneta

তিনি আরো জানান, নুরুল ইসলাম ও নিহত ওয়ায়েজ দুজনেই পেশায় ইজিবাইক চালক। ২৫ ফেব্রুয়ারি রাতে নূরুল ইসলাম ও আবু হেনা হানিফ মিলে ওয়ায়েজের ইজিবাইকে করে সমিতিপাড়া থেকে মরিচ্যার উদ্দেশ্যে রওনা করে।

রাত পৌনে ১১টার দিকে নুরুল ইসলাম ও আবু হেনা হানিফ মরিচ্যার খুনিয়াপালং এলাকার রামু-মরিচ্যা রোডের পাশে ইজিবাইক দাঁড় করিয়ে ওয়ায়েজকে ভয়ভীতি দেখিয়ে ইজিবাইকটি ছিনতাই করার চেষ্টা করে। কিন্তু ওয়ায়েজ তাতে বাধা দেওয়ায় দুজনে মিলে তাকে মারধর করে এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

খায়রুল ইসলাম জানান, নুরুল ইসলাম ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতা মো. আরিফ হোসেনের সঙ্গে ইজিবাইকটি বিক্রি করার জন্য মোবাইলে পরামর্শ করে। এরপর  নুরুল ইসলাম ও আবু হেনা হানিফ ছিনতাইকৃত ইজিবাইকটি অপর দুই আসামি মো. আরিফ হোসেন ও মো. হোসেন (রোহিঙ্গা) এর নিকট জমা দিয়ে চলে যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজাররোহিঙ্গাহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT