আন্তর্জাতিক

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪৩

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪৩. Channel i News - চ্যানেল আই নিউজ

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ সংঘর্ষের দৃশ্য, যেখানে অনেক মানুষ ও পুলিশ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষে ৪৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় বহু কয়েদি পলাতক রয়েছে।

সোমবার ভোরে ইকুয়েডরীয় শহর সান্তো ডোমিঙ্গোতে কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংদের সংঘর্ষের এ ঘটনা ঘটে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের বলেন, এখনো ১০৮ বন্দী পলাতক রয়েছে এবং ১১২ জনকে আটক করে ফিরিয়ে আনা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশের পরে একটি গ্যাং নেতাকে সান্তো ডোমিঙ্গোর বেলাভিস্তা কারাগারে স্থানান্তর করার পরে এই দাঙ্গা শুরু হয়। এই কারণে কারাগারে বন্দীদের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় উভয়ই জানিয়েছে, ৪৩ জন বন্দী মারা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেন, নিহতদের বেশিরভাগকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল।

গত বছর ইকুয়েডরের বিভিন্ন কারাগারে দাঙ্গার সময় ৩১৬ জন বন্দীর মৃত্যু হয়েছিল।

বিষয়:ইকুয়েডর কারাগারে সংঘর্ষ দক্ষিণ আমেরিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…