চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইকার্দিকে বাদ দিয়ে মেসিদের বিশ্বকাপ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ২১, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রাথমিক দলে ছিলেন। কিন্তু ২৩ সদস্যের চূড়ান্ত দল থেকে বাদ পড়লেন ইন্টার মিলানের তারকা মাউরো ইকার্দি।

এর আগে ১৪ মে প্রাথমিক দল ঘোষণা করে আর্জেন্টিনা। সোমবার রাতে আসে চূড়ান্ত দল। ইকার্দি এবার ইতালির ঘরোয়া লিগ সিরি আ’তে সর্বাধিক গোলদাতা। মৌসুমে ২৯টি গোল করেছেন তিনি। তবু সাম্পাওলির নজর কাড়তে পারলেন না।

লিওনেল মেসি জাতীয় দলে প্রায়ই উইঙ্গার কিংবা অ্যাটাকিং মিডে খেলে থাকেন। তাকে বাদ দিলে বিশেষজ্ঞ সেন্টার-ফরোয়ার্ড মাত্র দুইজন সার্জিও আগুয়েরো এবং গঞ্জালো হিগুয়েন।

এছাড়া দলে টিকে গেছেন ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে এই মৌসুমে মাত্র ৯টি ম্যাচ খেলা মার্কোস রোহো। ইনজুরির কারণে বেশিরভাগ সময় ক্লাবে বেঞ্চে ছিলেন তিনি।

চূড়ান্ত দলের আটজন ২০১৪ বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছিলেন। তারা হলেন-মেসি, আগুয়েরো, হিগুয়েন, রোমেরো, রোজো,  মাশ্চেরানো, লুকাস বিলিয়া, ডি মারিয়া।

আর্জেন্টিনা গ্রুপ পর্বে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, এবং নাইজেরিয়ার বিপক্ষে খেলবে।

Reneta

আর্জেন্টিনা দল
গোলরক্ষক: সার্জিও রোমেরো, উইলফ্রেডো কাবাল্লেরো, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মের্কাদো, এডুয়ার্ডো সালভিও, নিকোলাস ওটামেন্ডি, ফ্রেদেরিকো ফাজিও, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুইনা, ক্রিস্টিয়ান আনসালদি।

মিডফিল্ডার: ম্যানুয়েল লানজিনি, ম্যাক্সি মেজ, লুকাস বিলিয়া, এভার বানেগা, জিওভানি লো সেলসো, অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, ক্রিস্টিয়ান পাভোন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা বিশ্বকাপ দলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

আজও দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির শঙ্কা, স্বস্তির আভাস নেই

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT