বিনোদন

ইকরিমিকরির গান: কথায় ধ্রুব এষ, সুরে কনক

ধ্রুব এষ ও কনক, দুই শিল্পীর ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধ্রুব এষ ও কনক, দুই শিল্পী, একসঙ্গে ছবি তোলা, প্রকৃতির মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিশুদের জন্য এক স্বপ্নরাজ্য গড়ার চিন্তা থেকে ইকরিমিকরির জন্ম। তাদের নানা রকম কর্মকাণ্ডের মধ্যে একটি হলো প্রকাশনা। তবে এবার ঈদে ইকরিমিকরি চমকে দিলো গান প্রকাশ করে!

ইকরিমিকরির একটি গান হবে এটি বেশ পুরোনো ভাবনা। সেই ভাবনারই বাস্তব রূপ প্রকাশ পেল এই ঈদে। যার সাথে যুক্ত আছেন দেশের প্রখ্যাত প্রচ্ছদশিল্পী, সাহিত্যিক ধ্রুব এষ এবং শিল্পী ও মিউজিশিয়ান কনক আদিত্য।

ছোটদের জন্য যেকোনো কাজ মহানন্দে করেন শিল্পী ধ্রুব এষ। ইকরিমিকরির সঙ্গেও তিনি অনেক কাজ করেছেন। লিখেছেন শিশুদের জন্য মজার কয়েকটি বই। ইকরিমিকরির গান বিষয়ক প্রস্তাবে সাড়া দিয়ে ধ্রুব এষ লিখেছেন সেই প্রতিক্ষিত গানটি।

‘পাখি আঁকি, পাখি বানাই’ শিরোনামের গানটিতে সুর তুলেছেন প্রিয় শিল্পী কনক আদিত্য। ভালোবেসে গেয়েছেন মিষ্টি দুজন বন্ধু নীল স্রোতস্বিনী ও ঋভু রোদ্দুর।

গানের কথায় উঠে এসেছে ইকরিমিকরির সব কাণ্ডকীর্তির কথা। শিশুদের মনের জগৎ হবে রঙিন, আর ভাবনার দুয়ার অসীম, এটাই ইকরিমিকরির একমাত্র ব্রত।

বিষয়:কনক আদিত্য গান ধ্রুব এষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…