সুইজারল্যান্ডে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্লে-অফে ম্যানচেস্টার ইউনাইটেডকে খেলতে হবে বেলজিয়ান ক্লাব ব্রুগসের বিপক্ষে। এই মৌসুমেই দ্বিতীয় স্থানে থেকে বেলজিয়ান প্রো লিগ শেষ করেছে ১৯৭৮ সালের ইউরোপিয়ান রানার আপ ব্রুগস।
তবে ম্যান ইউ কোচ লুই ফন গাল জায়ান্ট লাৎজিও ও মোনাকো ক্লাবকে এড়াতে জয় ছাড়া অন্য কিছু চাইবেন না। একই গ্রুপে সিরিয়া লিগের লাৎজিওকে লড়তে হবে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে। স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে খেলতে হবে ফরাসি ক্লাব মোনাকোর বিপক্ষে।
পতুর্গালের স্পোটিং লিসবন প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে রাশান ক্লাব সিএসকে মস্কোকে। প্লে অফের প্রথম লেগ শুরু হবে ১৮ ও ১৯ আগস্ট। আর দ্বিতীয় লেগ চলবে ২৫ ও ২৬ আগস্ট।






