চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউসুফের রেকর্ডটা ভাঙা হল না রুটের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

দলের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা, অ্যাশেজ খোয়ানো, বছরে সর্বাধিক টেস্ট হারের লজ্জার রেকর্ড— শেষ হতে চলা বছরে অধিনায়ক জো রুটের বিষণ্ণতার তালিকা দীর্ঘই। সেটিতে যোগ হল আরও একটি না পারা! ছাপিয়ে যাওয়া হল না পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের গড়া এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড।

ইংলিশদের আরেকটি ব্যাটিং ব্যর্থতার দিনে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৮ রানে ফেরেন রুট। বোলান্ডের বলে স্লিপে ওয়ার্নারের ক্যাচ হন। সাথে শেষ হয় তার রেকর্ড গড়ার সম্ভাবনাও। এবছর ব্যাট হাতে রুট যেভাবে এগোচ্ছিলেন, তাতে হুমকির মুখে পড়েছিল ইউসুফের গড়া বছরে সর্বাধিক রানের রেকর্ডটি।

২০০৬ সালে টেস্টে ১,৭৮৮ রান করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক। ডানহাতি ইউসুফ এখনও শীর্ষেই থাকলেন। ১,৭০৮ রান করে বছর শেষ হল রুটের। ইংলিশ অধিনায়কের আক্ষেপ থাকল ৮০ রানের।

রেকর্ডটির তালিকায় দুইয়ে থাকাও হাতছাড়া হয়েছে রুটের। স্যার ভিভিয়ান রিচার্ডসের থেকে মাত্র ২ রান পেছনে থেকে বছর শেষ করেছেন তিনি। ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি কিংবদন্তি করেছিলেন ১৭১০ রান।

ব্যাট হাতে ৬১ গড়ে রান করা ইংলিশ অধিনায়ক পেছনে ফেলেছেন ভারতের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকারকে। ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ককেও।

১৮ বছরের একটি দেশিয় রেকর্ডও ভেঙেছেন রুট। টেস্টে এক পঞ্জিকাবর্ষে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রান সংগ্রাহক বনে গেছেন। ২০০২ সালে মাইকেল ভন ১,৪৮১ রান করেছিলেন।

Reneta

বছরের শেষটা ইংলিশ অধিনায়কের পক্ষে ছিল না। হারিয়েছেন আইসিসির টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটি। রুট এ বছর সেঞ্চুরি করেছেন ৬টি। অস্ট্রেলিয়ার মাটিতে এখনও দুহাত শূন্যে তোলার উপলক্ষ আনতে পারেননি। অ্যাশেজের বাকি দুই টেস্টে থাকছে সুযোগ!

চলতি অ্যাশেজে হার ধারাবাহিক হওয়ায় সেটি নিজেদের সাহসের ‘মূলে-আঘাত’ করেছে বলে মনে করেন রুট। ব্যক্তিগত রেকর্ড নয়, দল হিসেবে জিততে চান।

‘আমার সব শক্তি দিয়ে পরের ম্যাচ দুটি জেতার চেষ্টা করব। আমি স্বার্থপর বা নিজেকে নিয়ে ভাবতে পারি না। যেকোনো কিছু থেকেও, আমাদের খেলোয়াড়দের সেরা জায়গায় ও টেস্ট জিততে সবরকমের চেষ্টা থাকবে।’

বছরটা একদমই ভালো গেল না ইংলিশদের। প্রথম টেস্টে ৯ উইকেটে, দ্বিতীয় টেস্টে ২৭৫ রানের বিশাল ব্যবধানে হারার পর মেলবোর্নে জুটল ইনিংস ও ১৪ রানে হারের ক্ষত। দুই টেস্ট হাতে থাকতেই খোয়াতে হল অ্যাশেজ, অবনমন হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও। পাশাপাশি এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক ৯ টেস্ট হারের বাংলাদেশের রেকর্ডের সাথেও জুড়ে গেছে ইংল্যান্ডের নাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ সিরিজ-২০২১ইউসুফইংল্যান্ডপাকিস্তানভনমেলবোর্নরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT