ইউরো বাছাইয়ের প্লে অফ ম্যাচে ২-১ গোলে প্রতিবেশী ডেনমার্ককে হারিয়েছে সুইডেন। সুইডেনের নিজ মাঠ সলনায় খেলতে নেমে সুইডেনের পক্ষে প্রথমার্ধের শেষ মিনিটে গোল করেন এরিক ফর্সবার্গ।
খেলার দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ফর্সবার্গকে ফাউল করলে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেয় ইব্রাহিমোভিচ। ৮০ মিনিটে ডেনমার্কের পক্ষে এমাত্র গোলটি করেন জার্গেনসন।
অন্য খেলায় ইউক্রেন ২-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়াকে। ঘরের মাঠ লা ভিভ অ্যারেনাতে খেলার পুরো সময় আধিপত্য ধরে রেখে দারুণ এক জয়ে ২০১৬’র ইউরোতে খেলার স্বপ্ন ধরে রাখলো ইউক্রেন। প্রথমার্ধের ২২ মিনিটে আন্দ্রিইয়ে ইয়ার্মোলেনকো গোল করে ইউক্রেনকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে দ্বিতীয় গোল করে ইয়েভেন সেলেনয়োয়েভ ইউক্রেনের জয় নিশ্চিত করেন।







