চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে ৯৩ হাজারের পরিসংখ্যান ভিত্তিহীন: আয়েবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের প্রতিনিধিরা প্রেস কনফারেন্সে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে ৯৩ হাজার আনডকুমেন্টেড বাংলাদেশি বসবাস করছে এমন পরিসংখ্যানকে অবান্তর ও ভিত্তিহীন দাবি করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)। বুধবার আয়েবা’র সদর দপ্তর প্যারিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সেসময় ইউরোপের ২৫টি দেশের বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠন আয়েবা’র পক্ষ থেকে কথিত অবৈধ বাংলাদেশি ইস্যুতে কোন প্রকার আতংক সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

‘কথিত’ আনডকুমেন্টেড বাংলাদেশীদের নিয়ে চলমান কৃত্রিম আতংক, বাংলাদেশে বন্যা মোকাবেলায় প্রবাস থেকে সহযোগিতা প্রদান এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা বন্ধে এবং আন্তর্জাতিকভাবে এর স্থায়ী সমাধানে সম্ভাব্য করণীয় সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আয়েবা নেতৃবৃন্দ বলেন, ইউরোপের প্রতিটি দেশে গত কয়েক মাসে মাঠ পর্যায়ে ব্যাপক অনুসন্ধান ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, প্রথমে ৮০ হাজার এবং পরবর্তী সময়ে ৯৩ হাজারের যে পরিসংখ্যান ফলাও করে প্রচার করা হয়েছে, তার কোন গ্রহণযোগ্য ভিত্তি নেই। মূলতঃ এসব বাংলাদেশির অধিকাংশই ইতোমধ্যে বিভিন্ন দেশে হয় বৈধ কাগজপত্র হাতে পেয়েছেন অথবা পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। কৃত্রিমভাবে সৃষ্ট যেকোন প্রকার আতংকের ঊর্ধ্বে উঠে ইউরোপের সর্বত্র স্বাভাবিক জীবন যাপন করতে সবাইকে পরামর্শ দেন তারা।

বাংলাদেশে সম্প্রতি ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের সাহায্যার্থে আয়েবা’র উদ্যোগে অচিরেই একটি বিশেষ ত্রাণ-তহবিল গঠন করা হবে বলে জানান আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

অন্যদিকে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে রাখাইন রাজ্যে ‘রোহিঙ্গা ট্র্যাজেডি’ তথা চলমান গণহত্যা বন্ধে এবং সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক মহলের উপর চাপ সৃষ্টি করতে জেনেভাস্থ জাতিসংঘ সদর দপ্তরের সামনে এবং ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিরও ডাক দেয়া হয়েছে আয়েবা’র পক্ষ থেকে।

Reneta

সংবাদ সম্মেলনে আয়েবার সহ-সভাপতি আহমেদ ফিরোজ, ফকরুল আকম সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়েবা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT