চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপের প্রথম নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট হচ্ছে আইসল্যান্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক, নারী
A A

ইউরোপের প্রথম দেশ হিসেবে পার্লামেন্টে পুরুষের চেয়ে বেশি নারী এমপি নির্বাচিত হয়েছে আইসল্যান্ডে। গতকাল রোববার দেশটির জাতীয় নির্বাচনের ফলাফলে দেখা গেছে, নির্বাচনে ক্ষমতাসীন বাম-ডান জোট এগিয়ে রয়েছে।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, দেশটির পার্লামেন্টের ৬৩টি আসনের মধ্যে ৩৩টি আসনে নারী এমপি নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে ২৪ জন নারী এমপি নির্বাচিত হয়েছিলেন।

উত্তর আটলান্টিকের দেশ আইসল্যান্ডের জনসংখ্যা ৩ লাখ ৭১ হাজার। চলতি বছরের মার্চ মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী গত ১২ বছর ধরে বিশ্বে লিঙ্গ সমতার শীর্ষ দেশ আইসল্যান্ড।

আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন বলেন, ‘ঐতিহাসিক এবং আন্তর্জাতিক দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল, আইসল্যান্ডের পার্লামেন্টে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশ হিসেবে নারী এমপিরা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন। এটা খুব ভালো খবর।’

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে রুয়ান্ডা, কিউবা এবং নিকারাগুয়ার পার্লামেন্টে পুরুষের তুলনায় নারী এমপি বেশি রয়েছেন। অপরদিকে মেক্সিকো ও সংযুক্ত আরব আমিরাতে অর্ধেক আসনে নারী এমপি রয়েছেন।

আইসল্যান্ড ছাড়া ইউরোপের দেশ সুইডেন ও ফিনল্যান্ডের পার্লামেন্টে যথাক্রমে ৪৭ শতাংশ এবং ৪৬ শতাংশ নারী এমপি। আইসল্যান্ডে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ব্রিওনি ম্যাথিউ এক টুইট বার্তায় নির্বাচনের ফলাফলকে ‘অসাধারণ’ বলেছেন।

Reneta

টুইট বার্তায় তিনি আরও বলেন ‘আইসল্যান্ড আবারও লিঙ্গ সমতার পথে এগিয়ে যাচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT