চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপের পথে নৌকায় ৪০ অভিবাসীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

ভূমধ্যসাগরে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়া ৪০ জনেরও অধিক অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালিয়ান নৈাবাহিনী। অতিমাত্রায় যাত্রীপূর্ণ একটি নৌকায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ার জলসীমায় প্রবেশ করা নৌকাটি থেকে অনেককেই উদ্ধার করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে বিপদসঙ্কুল এই সমুদ্র যাত্রায় ডেকের নিচে একটি সীমিত ও আবদ্ধ পরিবেশে অভিবাসীদের স্থান দেয়ায় তারা শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সিগালা ফালগুসি জাহাজটির নেতৃত্বে শনিবারে উদ্ধার অভিযান চালানো হয় এবং অনেকেরই জীবন রক্ষা করা সম্ভব হয় বলে বাহিনীর পক্ষ থেকে টুইট করা হয়েছে।

ইতালির সংবাদ সংস্থা আনসা সূত্রে জানা যায় নৌকাটি লিবিয়া উপকূল থেকে ২১ নটিকেল মাইল দূরে ছিলো এবং নৌকাটিতে ৪০০ জন অভিবাসী ছিলো। এদের মধ্যে ৩২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আভ্যন্তরিণ মন্ত্রী এঞ্জেলিনো আলফানো।

ইতালির নৌবাহিনীর মুখপাত্র কোসটানটিনো ফানটাসিয়া বলেন, মৃত্যুর সংখ্যা আপাতত আর বাড়াবে না বলে ধারণা করা হচ্ছে। কিন্তু অভিযান এখনো চলমান থাকায় এ বিষয়ে নিশ্চিন্ত করে এখনো কিছু বলা যাচ্ছে না।

ইউরোপিয়ান কর্মকর্তাদের পক্ষ থেকে অভিবাসীদের দুরবস্থা সম্পর্কে বলা হয় এই বছরে দুই লাখ ৫০ হাজার অভিবাসী নৌকায় করে ইউরোপে পাড়ি জমিয়েছেন। এই ব্যাপারটিতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। শুধু মঙ্গলবারেই এক হাজার সাতশো অভিবাসন প্রত্যাশিকে উদ্ধার কাজে সহায়তা করেছে ইতালিয়ান নৌ বাহিনী।

বুধবারে একটি রাবার ডিঙ্গি থেকে ৫০ জন অভিবাসীকে উদ্ধার করে নৌবাহিনী। কিন্তু অনেকেই নিখোঁজ রয়েছেন। লিবিয়ায় জলসীমায় এপ্রিলের ৫ তারিখে নৌকাডুবির ঘটনায় ২০০ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। আইরিশ নেভি সেই দুর্ঘটনাস্থল থেকে শত শত যাত্রীকে উদ্ধার করে।

Reneta

চলতি বছরে এখন পর্যন্ত সমুদ্রপথে ইউরোপের উদ্দেশ্যে অভিভাসন প্রত্যাশিদের মধ্যে দুই হাজার জন মারা গেছেন বলে জাতিসংঘ জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT