চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপীয় তিন কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তিন ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বহিষ্কৃত তিন কূটনীতিক জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের। এর মধ্যে সুইডেন অবশ্য রাশিয়ায় দেশটির কোনও কূটনীতিকের বিক্ষোভে অংশ নেওয়ার খবর অস্বীকার করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই কূটনীতিকরা গত ২৩ জানুয়ারি নাভালনির পক্ষে অনুষ্ঠিত ‘অবৈধ বিক্ষোভে অংশ নিয়েছেন।’

শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। ওই বৈঠকের কয়েক ঘণ্টার মাথায় ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কারের এ ঘোষণা দেয় রুশ কর্তৃপক্ষ। ওই বৈঠকেও নাভালনির মুক্তি দাবি করেন জোসেপ বোরেল।

জোসেফ বোরেল বলেন, নাভালনির ঘটনায় রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের অবনতি ঘটেছে। উভয় পক্ষের মধ্যকার সম্পর্ক আরও নিচের পর্যায়ে চলে গেছে।

তিনি বলেন, রাশিয়ার ওপর নতুন করে ইইউ নিষেধাজ্ঞার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও প্রস্তাব উত্থাপিত হয়নি। তবে ২৭ দেশের এই আঞ্চলিক জোট আগামী মাসের বৈঠকে রাশিয়ার সঙ্গে নিয়ে আলোচনায় বসবে।

Reneta

মস্কোতে আয়োজিত সাংবাদিক সাংবাদিক সম্মেলনে জোসেপ বোরেল বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে নাভালনির ব্যাপারে আমাদের গভীর উদ্বেগের কথা জানানো হয়েছে। তাকে মুক্তি দেয়া এবং তাকে বিষয় প্রয়োগের ঘটনায় তদন্ত শুরুর আহ্বান জানিয়েছি। ওই সাংবাদিক সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যেই ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দেয় মস্কো।

নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল নাভালনিকে। সেই হত্যাচেষ্টায় কোমায় চলে গিয়েছিলেন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে। সেখানে চিকিৎসায় সুস্থ হন তিনি। অবশেষে ১৭ জানুয়ারি দেশে ফেরামাত্র বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়। পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। তার মুক্তির দাবিতে রাজপথে নামে সমর্থকরা। এর মধ্যেই ৩ ফেব্রুয়ারি তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে হাজার হাজার মানুষকে আটক করে সরকারি বাহিনীর সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মানিনাভালনিবহিষ্কাররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT