চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপীয়দের ‘উদ্দেশ্যমূলক’ প্রস্তাব আগে যুক্তরাষ্ট্রে কার্যকরের পরামর্শ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:৩১ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

মৃত্যুদণ্ডের প্রয়োগ স্থগিত করতে এবং একইসঙ্গে এই প্রথা সম্পূর্ণভাবে বিলোপে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে উদ্দেশ্যমূলক এবং সময়োপযোগী নয় বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন। মানবাধিকারকর্মীরা পুরনো প্রস্তাব নতুন করে তোলায় এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়ে ইউরোপীয়দের আগে তাদের বন্ধু যুক্তরাষ্ট্রকে মৃত্যুদণ্ড বন্ধ করার পরামর্শ দিয়েছেন।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন চ্যানেল আই অনলাইনকে বলেছেন, বাংলাদেশের বাস্তবতায় ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব ‘উদ্দেশ্যমূলক’।

ইউরোপের দেশগুলোর চেয়ে বাংলাদেশের বাস্তবতা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, খুব বেশিদিন হয়নি যে ইউরোপের দেশগুলো থেকে মৃত্যুদণ্ডের প্রথা বিলোপ করা হয়েছে। বর্তমান বাস্তবতায় এটা তাদের জন্য প্রয়োজনও নেই।

‘আমাদের দেশে এখনও প্রচুর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। তাই মৃত্যদণ্ড বিলোপের মতো সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি।’

ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব বর্তমান বাস্তবতায় কেনো উদ্দেশ্যমূলক তার ব্যাখ্যা করে হাফিজুর রহমান কার্জন বলেন, আমাদের দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে তখন তাদের এই আহবান অবশ্যই একটি উদ্দেশ্য থেকে করা হচ্ছে। সবাই জানি যে, মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশে দুই বড় যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর দোরগোড়ায়।

সরাসরি উদ্দেশ্যমূলক না বললেও এই দাবি এখন কেনো এমন প্রশ্ন রেখেছেন মানবাধিকারকর্মী খুশী কবির। তিনি বলেন, ইউরোপীয় পার্লামেন্টে মৃত্যুদণ্ড বিলোপের জন্য সব দেশকে চিঠি দেওয়ার প্রস্তাব আগে থেকেই ছিলো। কিন্তু তারা এটা আগে না করে যখন দেশে দুই বড় যুদ্ধাপরাধীর বিচার শেষ, শুধু রায় কার্যকর বাকি, তখন কেনো তা সামনে নিয়ে আসলো?

Reneta

‘ইউরোপের দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রেওতো মুত্যৃদণ্ড বলবৎ আছে। তারা আগে সেখানে চিঠি দিক। আগে সেখানে বন্ধ করুক। তারপর আমাদের কাছে আসুক,’ বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করার আহবান জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পত্রিকার সম্পাদকদের কাছে পাঠানো চিঠিতে বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডের প্রয়োগ স্থগিত এবং একইসঙ্গে এই প্রথা সম্পূর্ণভাবে বিলোপের কথা বলে।

তবে, একাধিক পত্রিকার সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, তাদের হাতে ইউরোপীয় ইউনিয়নের চিঠি এখনও পৌঁছায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়নবিদেশী নিহতযুদ্ধাপরাধযুদ্ধাপরাধীদের বিচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৫ কেজি সোনাসহ তিন মালয়েশীয় আটক

পরবর্তী

ব্রিটিশ আশঙ্কা উড়িয়ে দিলো ডিএমপি

পরবর্তী

ব্রিটিশ আশঙ্কা উড়িয়ে দিলো ডিএমপি

প্রশ্ন ফাঁসের কথোপকথন শোনানো হলো সংবাদ সম্মেলনে

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT