ইউরোপা লিগের গ্রুপ এ পর্বের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ফেরেনবাক। ঘটনাবহুল ম্যাচটিতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেও ইউরোপা লিগ থেকে বাদ পড়ার আশংকায় রয়েছে ম্যান ইউ।
খেলার শুরুতেই দর্শনীয় শটে ২ মিনিটের মাথায় ম্যান ইউ’র জালে প্রথম গোলটি করেন মুসা সো। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে জেরেমিন লেনস ফ্রি কিকে আবারও ম্যান ইউ’র জালে বল পাঠান। ক্যাপ্টেন ওয়েইন রুনির ৮৯ মিনিটে ২৫ গজ দূরত্বের গোলটি কেবল ব্যবধান কমিয়েছে।
খেলার প্রথমার্ধে পল পগবা আহত হয়ে মাঠ ছাড়েন। আর ম্যান ইউ কোচ হোসে মরিনহো খেলার রীতি ভাঙ্গায় এক ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ হয়েছেন। তাকে ৫৮ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।









