হ্যাটট্রিক শিরোপার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়া স্পেন তাদের ২৩ সদস্যের চূড়ান্ত দলে অভিজ্ঞ ফুটবলারের সমাবেশ ঘটিয়েছে।
আকস্মিক দল থেকে বাদ পড়েছেন চেলসি স্ট্রাইকার ডিয়াগো কস্তা, অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার ফার্নান্ডো তোরেস ও হুয়ান মাতা।
গত দু’বারের চ্যাম্পিয়ন স্পেন ইকার ক্যাসিয়াস, ডি-গিয়া, রামোস, পিকে, ইনিয়েস্তা, বুসকেটস, ইনিয়েস্তা এবং দাভিদ সিলভার মতো অভিজ্ঞদের দলে রেখেছে। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার কারভাহালের ইনজ্যুরিতে শেষ মুহুর্তে দলে ঢুকেছেন আর্সেনাল ডিফেন্ডার হেক্টর ভেলেরিন।
গোলরক্ষক:
ইকের কাসিয়াস (পোর্তো), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), সের্হিও রিকো (সেভিয়া)
ডিফেন্ডার:
হুয়ানফ্রান (আতলেতিকো মাদ্রিদ), এক্তর বেইয়েরিন (আর্সেনাল), মিকেল সান হোসে (আথলেতিক বিলবাও), জেরার্ড পিকে (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), মার্ক বার্ত্রা (বার্সেলোনা), সিজার আসপিলিকুয়েতা (চেলসি), জর্ডি আলবা (বার্সেলোনা)।
মিডফিল্ডার:
ব্রুনো সোরিয়ানো (ভিয়ারিয়াল), ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি), সেস ফ্যাব্রিগাস (চেলসি), কোকে (আতলেতিকো মাদ্রিদ), সার্জিও বুসকেতস (বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), পেদ্রো (চেলসি), থিয়াগো (বায়ার্ন মিউনিখ)।
স্ট্রাইকার:
আলভারো মোরাতা (ইউভেন্তুস), আরিৎস আদুরিস (আথলেতিক বিলবাও), নোলিতো (সেল্তা ভিগো), লুকাস ভাসকেস (রিয়াল মাদ্রিদ)।








