চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় সিলেট, ঠাকুরগাঁও ও পটুয়াখালীতে ৩ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে প্রতিপক্ষ। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশিরভাগ স্থানেই দিনভর সুষ্ঠু ভোট হলেও ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে ফলাফল ঘোষণাকে কেন্দ্রে করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়। একই উপজেলার আখানগর ইউনিয়নে ব্যালট বক্স ছিনতাই চেষ্টার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার মেয়েকে আটক করে পুলিশ। সেসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়।

সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে দুটি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে আব্দুস সালাম নামে এক রিকশা মেকানিকের মৃত্যু হয়।

পটুয়াখালীর চরমোন্তাজে ফলাফল ঘোষণায় গরমিল নিয়ে কয়েকটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হলে আইনশৃংখলা বাহিনীর গুলিতে ১ জন নিহত হয়। আহত হয়েছে অন্তত ৫০ জন।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে।

Reneta

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মাট ২৯৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত নারী সদস্য ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ১৩৫ জন নির্বাচিত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেয়ারম্যানসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT