রাজনীতি

‘ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীই খুঁজে পায়নি’

‘ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীই খুঁজে পায়নি’

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের কেউ বাধা দেয়নি; আসলে প্রার্থীই খুঁজে পায়নি বিএনপি।

বঙ্গবন্ধু এভিনিউয়ে ৭ মার্চের জনসভা সফল করতে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভায় ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রীয়ভাবে বাধা দেবার কোন নির্দেশ নেই। তাই স্থানীয় ভাবে বাধা যদি দেওয়া হয়ে থাকে তবে সুর্নির্দিষ্ট ভাবে তা বিএনপিকে উত্থাপন করতে বলেন তিনি।

সেসময় তিনি আরো বলেন, যারা আরেকটি এক এগারোর স্বপ্ন দেখছেন, তা দুঃস্বপ্নে রূপ নেবে।

বিষয়:ইউপি নির্বাচন ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…