চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি নির্বাচনের প্রচারণায় বিশ্বখ্যাত মডেল আসিফ আজিম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

বিশ্বের প্রভাবশালী ১০ জন মডেলদের একজন মেহেরপুরের ছেলে আসিফ আজিম। সালমান খানের বিশ্বখ্যাত রিয়েলিটি শো ‘বিগ বস-সিজন ৭’-এ চূড়ান্ত পর্বে তিনি ছিলেন। চমকপ্রদ খবর হচ্ছে, মডেলিংয়ের এ আইকন দেশে তার এলাকায় আসন্ন ইউপি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে শোডাউন করতেও দেখা গেছে তাকে। 

শনিবার বিকেলে মেহেরপুর থেকে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে আসিফ আজিম বলেন, শুক্রবার থেকে নির্বাচনি প্রচারণায় অংশ নেই। প্রথমদিন মোটরসাইকেল শো ডাউন দিয়েছি। খোকসা, ইসলামনগর, হিজুলী, দফরপুর, কোলা, ময়ামারি গ্রামসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

তিনি বলেন, এর আগে আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা হচ্ছিল, সেসময় নির্বাচনে অংশ নেইনি। আসন্ন ইউপি নির্বাচনে আমার ভাই আকরাম আজিম অংশ নিতে চায়। এজন্য প্রচারণায় নেমেছি। আমাদের নির্বাচনী এলাকা মেহেরপুর সদরের আমঝুপি ইউনিয়ন। আমি নির্বাচন করবো কিনা সেটি সময়ই বলে দেবে। তবে আমি নির্বাচনী কাজে সক্রিয় হচ্ছি।

আসিফ আজিম বলেন, এ ইউনিয়নে ২৫ বছর ধরে একজন চেয়ারম্যান ক্ষমতায় আছেন। তিনি তার মতো করে রাজত্ব কায়েম করছেন। এ অঞ্চলে উন্নয়নের বালাই নেই। এজন্য ইউনিয়নবাসী চাইছে আমি যেন নির্বাচন করি। তিনি বলেন, শুরুতে আমি না থাকলেও আমার ভাই নির্বাচনে থাকছে। যেসব মানুষের দোয়া ভালোবাসায় আজ আমি আসিফ আজিম হয়েছি, আজ তারা ভালো নেই। মূলত তাদের পাশে থাকতেই নির্বাচনী মাঠে নেমেছেন বলে জানান আসিফ আজিম।

তিনি বলেন, এই মেহেরপুরে আমার শিকড়। এখনকার তৃণমূল রাজনীতিকে রক্ষা ও এ অঞ্চলের মানুষ যেন শান্তিতে থাকে সেদিকেই এখন আমার মনোযোগ।

সর্বশেষ ২০১৮ সালেও দেশের মুখ উজ্জ্বল করেছেন আসিফ আজিম। জানান, ইউনেস্কোর উদ্যোগে অস্ট্রেলিয়া থেকে গ্লোবাল বিজনেস লিডারশীপ এওয়ার্ড (বেস্ট মডেল ইন দ্য ওয়ার্ল্ড) অর্জন করেন তিনি। ইউএনডিপি’র আয়োজনে মাদার তেরেসা, পণ্ডিত রবি শংকরের মতো কালজয়ী মানুষের পর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘ইউথ পিচ ম্যানেঞ্জার’ এওয়ার্ড অর্জন করেন আসিফ আজিম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ আজিমইউপি চেয়ারম্যানপ্রিয়াঙ্কা চোপড়ামাদার তেরেসালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT