চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনিফর্ম ছাড়া শাহবাগে আন্দোলনে থাকতে দিচ্ছে না শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

নিরাপদ সড়কের দাবির আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে শাহবাগে শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক (ইউনিফর্ম) ছাড়া কাউকে সেখানে অবস্থান করতে দিচ্ছে না শিক্ষার্থীরা।

শনিবার সকাল থেকে টানা ষষ্ঠ দিনের মতো রাস্তায় নেমেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগেও দুই থেকে তিন হাজার শিক্ষার্থী অবস্থান নেয়।

সেখানে শিক্ষার্থীরা সড়কের শৃংখলার দায়িত্ব নিজেরা নিয়ে কাজ করছে শিক্ষার্থীরা। তারা লেন মেনে গাড়ি, রিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচলে সহয়োগিতা করছে। পাশাপাশি চালক ও যানবাহনের লাইসেন্সও পরীক্ষা করছে।

সেখানে একপর্যায়ে দুইজন বিদেশি বহনকারী একটি প্রাইভেটকারের লাইসেন্স পরীক্ষা করতে চাইলে গাড়িটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে পিজি হাসপাতালের সামনে গাড়িটি আটকায় শিক্ষার্থীরা।

পরে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওই সময় একজন বহিরাগত সেই গাড়ি ভাঙার উস্কানি দেয় বলে জানা গেছে।

শাহবাগে শিক্ষার্থীদের এই আন্দোলনে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশকিছু শিক্ষার্থীকেও দেখা যায়। সেখান থেকে একজন বহিরাগতকে আটক করে ছাত্রলীগের বিগত কমিটির কয়েকজন নেতাকর্মীর সহায়তায় পুলিশের হাতেও তুলে দেয়া হয়।

Reneta

আটক নাহিদ নারায়ণগঞ্জ থেকে এখানে বন্ধুর কাছে এসেছে বলে জানায়। তবে নাহিদই গাড়ি ভাঙার উস্কানি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন নেতাকর্মীদের নিয়ে আন্দোলরত শিক্ষার্থীদের কাছে আসেন। 

তারা শিক্ষার্থীদের দাবির সাথে তারা একমত পোষণ করেন।  দাবিসমূহ সরকার পূরণ করবে বলে তারা শিক্ষার্থীদের চলে যাওয়ার অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ হলে যাবে বলে জানায়।

পরে তাদের সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা নিরাপদ সড়কের দাবিতে মিছিল করতে চান। শিক্ষার্থীরা তাতেও অসম্মতি জানালে তাদের মিষ্টিমুখ করিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।

শিক্ষার্থীরা নির্দিষ্ট বৃত্ত তৈরি করে সেখানে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ সড়কের দাবিতে নানা ধরণের স্লোগান দিচ্ছে।

শাহবাগে আন্দোলন স্থগিত

সকাল থেকে শাহবাগে চলা আন্দোলন কর্মসূচি বিকাল সাড়ে তিনটার দিকে স্থগিত করেছে শিক্ষার্থীরা।  আগামীকাল রোববার বেলা ১১টায় একইস্থানে একই দাবিতে সমবেত হওয়ার ঘোষণা দিয়ে শনিবারের কর্মসূচি শেষ করে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগনিরাপদ সড়ক চাই আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT