চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইউনিক স্টেডিয়ামে’ জয়ে শুরু চান সাকিব

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৫২ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: চারদিকে সবুজের সমারোহ। স্টেডিয়ামের পরিবেশটা দারুণ। শহরের হোটেলগুলোও ভারি সুন্দর। এসব দেখে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান সিলেট স্টেডিয়ামকে দেশের ভেতর ‘অদ্বিতীয়’ বলে বলে ঘোষণা দিয়ে দিলেন। সঙ্গ এও বলে গেলেন, প্রথম ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না তার দল।

‘সিলেট আমার সবসময় ফেভারিট ভেন্যুর মধ্যে একটা। কারণ জায়গাটা খুব সুন্দর। ঘুরে বেড়ানোর মতো জায়গা আছে। সুন্দর সুন্দর হোটেল আছে। স্টেডিয়ামটা দেখতেও বিদেশি স্টেডিয়ামের মতো। যেটা আমার কাছে মনে হয় আমাদের দেশে ইউনিক। এখন মাঠের খেলাটা আমাদের ভাল করে খেলতে হবে।’

২০১৩ সালে সিলেটে বিজয় দিবস টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলেছিলেন সাকিব। সেই টুর্নামেন্ট খেলেছিলেন জাতীয় দলে থাকা মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারও।

Banglabid

সবমিলিয়ে ‘প্রিয় ভেন্যু’তে সাকিবের খেলতে আসা হয়েছে খুব কম। আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও হয় না আন্তর্জাতিক ম্যাচ। সিলেটের সঙ্গে সাকিবের দূরত্ব ঘোচানোর উপলক্ষ এনেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথমবারের মতো বিপিএল শুরু হচ্ছে সিলেট থেকে।

শনিবার বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচেই সাকিবের ঢাকা নামছে সাব্বির-নাসিরদের নিয়ে গড়া স্বাগতিক দল সিলেট সিক্সার্সের বিপক্ষে। ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে দুদিন আগে।

‘সিলেটের সাথে অবশ্যই বড় একটা ম্যাচ হবে। আমি আশা করি স্টেডিয়ামভর্তি দর্শক থাকবে। খুব ভাল একটা ম্যাচ হবে। দর্শকরা উপভোগ করতে পারবে। আমি চাই আমরা যেন ভাল করতে পারি এবং জিততে পারি। এজন্য সব কাজগুলো ঠিকঠাক করা লাগবে।’ বলেন সাকিব।

Reneta

বিপিএলের গত আসর হয়েছিল ঢাকা ও চট্টগ্রামে। এবার যোগ হয়েছে সিলেট। বিপিএল সারা দেশে ছড়িয়ে পড়াকে ইতিবাচকভাবেই দেখছেন সাকিব আল হাসান, ‘হোম অ্যান্ড অ্যাওয়ে সব জায়গায় থাকলে বিপিএলটা আরও বেশি ভাল হতো। যেহেতু একটা ভেন্যু বেশি হল, পরের বছর আরও একটা বা দুইটা ভেন্যু যদি বাড়ে বিপিএলটা বড় হবে এবং দেশের ক্রিকেটের জন্য আরও ভাল হবে। কে কোন টিমের জন্য চিয়ার করল এটা তো আমাদের খেলোয়াড়দের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমরা এও জানি মাঠের কাজটা ঠিকমতো করতে হবে। আমরা আসলে ওটা নিয়েই ফোকাস করছি।’

ছবি: বিসিবি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭সাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘তোমাকে দেখে ন্যূনতম একশো ছেলে ‘এসি আবিদ’ হতে চাইবে’

পরবর্তী

মানসিক চিকিৎসার খোঁজে কেভিন স্পাসি

পরবর্তী
কেভিন স্পাসি

মানসিক চিকিৎসার খোঁজে কেভিন স্পাসি

নোমানুর রশীদ, একজন প্রবীণ রাজনীতিবিদ, শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোমানুর রশীদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT