চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউব ঘেঁটে গেইল-ম্যাককালামের দুর্বলতা পাননি মেহেদী

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:০৭ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ও কোচ পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিকল্পনাটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। গেইল-ম্যাককালামদের সামনে নতুন বল তুলে দেবেন আনকোরা মেহেদী হাসানের হাতে। তাতে ফলটা মিলল ষোলোআনাই। শুরুতেই রংপুর রাইডার্সের কোমর ভেঙে দেন তরুণ অফস্পিনার মেহেদী। অন্যপ্রান্ত থেকে রশিদ খানের বিশ্বস্ত হাতের লেগস্পিন। তাতেই ১৫৪ রানের লক্ষ্যটা মাশরাফীদের জন্য হয়ে গেল দূরের স্বপ্ন।

কোচের নির্দেশনা ছিল ম্যাচে নামার আগে ইউটিউব ঘেঁটে গেইল-ম্যাককলামের ব্যাটিংয়ের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করার। অবশ্য নির্ঘুম রাত কাটিয়েও বিস্ফোরক দুই ব্যাটসম্যানের কোনও ত্রুটিই খুঁজে পাননি মেহেদী! এরপর কোচের সঙ্গে কী আলাপ হয়েছিল সংবাদ সম্মেলনে বলে গেলেন কুমিল্লার রংপুর-বধের এই নায়ক।

‘গত দুইদিন ধরে শুনছিলাম ম্যাচটা আমি খেলব। ঘুম আসছিল না। গেইল-ম্যাককালাম সামনে! ইউটিউবে ভিডিও দেখে দুর্বল পয়েন্ট পাইনি। ওরা শুধু ছয়-চারই মারে। সকালে স্যারকে (কোচ) বলছিলাম, ওরা তো ছয়-চারই মারে। কোচ বলল, তাহলে তোর খেলা লাগবে না। বললাম, আমি পারব।’

প্রথম ওভারেই মেহেদী পেয়ে যেতে পারতেন ক্রিস গেইলের উইকেট। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বঞ্চিত হন এই অফস্পিনার। পরিষ্কার এলবিডব্লিউ থেকে বাঁচেন ক্যারিবীয় ব্যাটিংদানব। টেলিভিশন রিপ্লেতেও দেখা গেছে গেইল আউটই ছিলেন!

তাই হয়ত সংবাদ সম্মেলনে এসে আম্পায়ারকে ভুল বলতে কোন দ্বিধাই করলেন না তরুণ স্পিনার, ‘গেইলের পায়ে লাগে। আসলে ক্লোজ কল ছিল। আম্পায়ার হয়তবা মিসটেক করেছে। যাই হোক। গেইলের মতো উইকেট পাওয়া তো বড় বিষয়ই ছিল। চার ওভারে ২০ রানের কম দিয়েই আমি খুশি। সঙ্গে দুইটা উইকেটও পেলাম।’

প্রথম ওভারে গেইলের উইকেট না পাওয়ায় হাপিত্যেশ ছিল মেহেদীর। পরের ওভারে অল্পের জন্য ছুঁয়ে যায়নি ম্যাককালামের স্টাম্প। আরেকটি আফসোসে পুড়তে চাননি। সেই ম্যাককালামকে মেহেদী ফিরিয়েছেন বোকা বানিয়ে। রাইডার্সের ওপেনার ডাউন দ্য উইকেটে এসে খেলবেন বুঝতে পেরে মেহেদীর হাওয়ায় ভাসানো ডেলিভারি। ধরেই স্টাম্প উপড়ে দিলেন লিটন। স্টাম্পড। টি-টুয়েন্টিতে মেহেদীর প্রথম শিকার কিউই ব্যাটসম্যান।

Reneta

এক বল পরই শাহরিয়ার নাফীসকে বোল্ড করে বাঁধনহারা উদযাপন। আর তাতে ম্যাচটাও জমে যায়। শেষ পর্যন্ত ১৪ রানে জেতে কুমিল্লা। বিপিএলের পঞ্চম আসরে প্রথমবার খেলতে নেমেই পান ম্যাচসেরার পুরস্কার। গেইলকে আউট করতে না পারার আক্ষেপ তাতে হয়ত খানিকটা কমেছে মেহেদীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেইলবিপিএল-২০১৭মেহেদীম্যাককালাম
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT