চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে লায়লারূপে সানি লিওন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৬
বিনোদন
A A

অনেকের অপেক্ষার পালা শেষ। ‘রইস’ সিনেমায় সানি লিওন এবং শাহরুখ খানের আইটেম গান ‘লায়লা ম্যায় লায়লা’ প্রকাশ হয়েছে ইউটিউবে।

বুধবার জি মিউজিকের ইউটিউব চ্যানেলে আইটেম সংটি প্রকাশ করা হয়। এরপর থেকে সানি জ্বরে মেতে আছে ইউটিউব।

দুই মিনিট ৪০ সেকেন্ডের গানটির শুরুতে একটি বোতলের মধ্যে দেখা যায় সানিকে। এরপর বোতল থেকে বেরিয়ে মিউজিকের তালে কোমর দোলাতে থাকেন তিনি।

যারা এরইমধ্যে গানটি দেখেছেন তারা বলেছেন, দর্শককে হতাশ করেননি সানি। বেশ আবেদনময়ীরূপেই দেখা দিয়েছেন বেবি ডল সানি। পুরো গান জুড়েই বিভিন্ন ভঙ্গিতে নেচেছেন তিনি। এমনকি শাহরুখকেও নাচতে বাধ্য করেছেন।

বলিউডের কোরবানি সিনেমার ‘লায়লা ও লায়লা’ গানের রিমেক ‘লায়লা ম্যায় লায়লা’। গানটির কম্পোজ করেছেন রাম সম্পদ ও কণ্ঠ দিয়েছেন পাওয়ানি পান্ডে। এর কোরিয়াগ্রাফি করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার বস্কো-সিজার।

রাহুল দোলাকিয়া পরিচালিত ‘রইস’ সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌরি খান।

Reneta

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘রইস’। একইদিন মুক্তি পাবে হৃতিক রোশান অভিনীত সিনেমা ‘কাবিল’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রইসশাহরুখ খানসানি লিওন
শেয়ারTweetPin

সর্বশেষ

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT