রাশিয়া-ইউক্রেন সংঘাতকে একপাক্ষিকভাবে বিচার না করার জন্য ভারতের প্রশংসা করেছে রাশিয়া।
দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ কথা জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ।
আলোচনার পর ভারত বলেছে, তারা বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কিন্তু রাশিয়ার সমালোচনা করেনি।
রাশিয়ার অস্ত্র বাজারের প্রধান ক্রেতা ভারত। ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং নিজেকে অন্য পরাশক্তি বা রাজনৈতিক ব্লকের স্বার্থের সাথে আবদ্ধ না করে আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ কৌশল অনুসরণ করার দীর্ঘ ইতিহাস রয়েছে দেশটির।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও দেখা করেন। তার বিবৃতিতে দুই দেশের মধ্যে বন্ধুত্বের কথা জানান।
তিনি বলেন, আমরা প্রশংসা করি যে ভারত শুধুমাত্র একতরফা উপায়ে নয়, সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এই অবস্থান নিচ্ছে।







