আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ সাংবাদিক নিহত

বাংলাদেশের একজন নারী সাংবাদিক ইউক্রেনে রুশ হত্যাকাণ্ডের প্রতিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী সাংবাদিক একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, পটভূমিতে জানালা ও পর্দা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের রাজধানী কিয়েভে ওকসানা বাউলিনা নামে এক রুশ সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বাউলিনা কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভ থেকে অনুসন্ধানী ওয়েবসাইট ‘দ্য ইনসাইডার’র জন্য তথ্য সংগ্রহ করছিলেন।

শহরের পডিল জেলায় ক্ষয়-ক্ষতির চিত্রগ্রহণের সময় তিনি মারা যান। গোলাগুলিতে আরও একজন নিহত এবং দুজন আহত হয়েছে বলে জানিয়েছে ইনসাইডার।

বাউলিনা এর আগে রাশিয়াবিরোধী আলেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করে রাশিয়া ছেড়েছিলেন।

গত বছর রুশ প্রশাসন ফাউন্ডেশনটিকে অবৈধ এবং ব্র্যান্ডেড চরমপন্থী ঘোষণা করা হয়েছিল। যার ফলে এর অনেক কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

এ নিয়ে এক মাসের যুদ্ধে নিহত পাঁচ সাংবাদিক নিহত হবার খবর পাওয়া গেল।

 

বিষয়:ইউক্রেনইউক্রেন ইস্যুরাশিয়ারুশ হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…