আন্তর্জাতিক

ইউক্রেনে রক্ত ​​ও অশ্রুর নদী বয়ে যাচ্ছে: পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস রোমে ভাষণ দিচ্ছেন, পোপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পোপ ফ্রান্সিস রোমে ভাষণ দিচ্ছেন, তিনি একটি মঞ্চে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রবিবার সেন্ট পিটার্স স্কোয়ারে ‘অ্যাঞ্জেলাস’ ভাষণে পোপ ফ্রান্সিস বলেছেন, ইউক্রেনে শান্তির জন্য ভ্যাটিকান “সবকিছু” করতে ইচ্ছুক। ইউক্রেনে রক্ত ​​ও অশ্রুর নদী বয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এটি কেবল একটি সামরিক অভিযান নয় বরং একটি যুদ্ধ যা মৃত্যু ও ধ্বংসের সৃষ্টি করে!’

মানবিক প্রচেষ্টায় সহায়তা করার জন্য ইউক্রেনে দুটি ‘কার্ডিনাল’ পাঠিয়েছেন তিনি। পোপ বলেন, এগুলো শুধু পোপের উপস্থিতির চিহ্ন হিসাবে নয়, এগুরো সেই সকল লোকের জন্য যারা বলতে চায় ‘যুদ্ধ পাগলামি, দয়া করে থামুন, দেখুন এই নিষ্ঠুরতা!

আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানিয়ে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পোপ জানান, বেসামরিক নাগরিকরা সংঘাত থেকে বাঁচার জন্য করিডোর খুলে দেওয়া উচিত।

জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের সংবাদ পরিবেশনকারী সংবাদকর্মীদের প্রতি ধন্যবাদ জানান পোপ ফ্রান্সিস।

বিষয়:ইউক্রেন পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটি রাশিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…