চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের সাথে সংহতি, পিঙ্ক ফ্লয়েডের যুদ্ধ বিরোধী গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২২
বিনোদন
A A

প্রায় তিন দশকের মধ্যে নতুন গান নিয়ে এলো পৃথিবী বিখ্যাত উন্মাদনা ছড়ানো ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’। নতুন এই গানের মাধ্যমে রাশিয়ার হামলার শিকার ইউক্রেন ও সেই দেশের মানুষের প্রতি সংহতি জানায় রক ব্যান্ডটি।

অনেক দিন ধরেই নতুন গান থেকে দূরে সত্তর পার হওয়া ব্যান্ডটি। ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় মানবিক কারণে দীর্ঘ দিন পর নতুন গান নিয়ে এলো বিশ্বের প্রভাবশালী গানের দলটি।

শুক্রবার (৮ এপ্রিল) মধ্যরাতে পিংক ফ্লয়েডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি স্ট্রিমিং হয়েছে। গানের শিরোনাম ‘হেই, রাইজ আপ’ (জেগে ওঠো)। তবে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইউক্রেনের ব্যান্ড ‘বুমবক্স’ এর প্রধান ভোকাল আন্দ্রি ক্লেভনিউখ।

পিংক ফ্লয়েডের গিটারিস্ট ও ভোকাল ডেভিড গিলমোর গণমাধ্যমকে জানিয়েছেন, গানটিতে যিনি কণ্ঠ দিয়েছেন, তিনি কিয়েভে প্রতিরক্ষা বাহিনীর হয়ে কাজ করছেন। ইউক্রেনের উপর রাশিয়ান হামলার সময় তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যে ভিডিওতে ইউক্রেনের রাজধানী ছিলো জনশূন্য। জনবহুল সোফিয়া স্কয়ার ছিলো জনমানবহীন।  এই ভিডিও দেখেই পিংক ফ্লয়েড নতুন একটি গান তৈরির অনুপ্রেরণা পায়।

স্বাধীন, শান্তিপূর্ণ দেশের ওপর কোনো পরাশক্তি চাইলেই এই সময়ে এসে উন্মাদের মতো অন্যায় আক্রমণ করতে পারে? আজকের পৃথিবীতে এসে এমন অন্যায় মেনে নেয়া কঠিন। যে ভাবনা আমাদের মুহূর্তে মুহূর্তে হতাশ করছিলো। সেই ভাবনা থেকেই গানটি করার উদ্যোগ। এমনটাই জানান গিলমোর।

‘জেগে ওঠো’ শিরোনামে গানটি নিজেই লিখেছেন গিলমোর। ব্যান্ডের বাকি সদস্যদের সঙ্গে আলাপ করে আন্দ্রি ক্লেভনিউখ দিয়েই গানটি গাওয়ানোর সিদ্ধান্ত নেন। যুদ্ধের ময়দান থেকেই আন্দ্রি এই গানটি রেকর্ড করে পাঠান বলে জানানো হয় পিঙ্ক ফ্লয়েড থেকে।

Reneta

পিঙ্ক ফ্লয়েডের এই সদস্য জানান, তাদের যুদ্ধবিরোধী নতুন গানটি থেকে যা আয় আসবে, সবই ইউক্রেনে মানবিক সহায়তায় খরচ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনগানপিঙ্ক ফ্লয়েডমানবিকরক ব্যান্ডরাশিয়ালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতেই শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী

পরবর্তী

তামিম-তাইজুলকে ফিরিয়ে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পরবর্তী

তামিম-তাইজুলকে ফিরিয়ে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইসরায়েলের ব্যস্ত সড়কে হামলাকারী পুলিশের গুলিতে নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT